বুধবার , ২২ নভেম্বর ২০২৩ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে মেয়ে ধর্ষণের মামলা তুলে নিতে বাবাকে হুমকি, প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
tulpar
নভেম্বর ২২, ২০২৩ ১১:৫৭ পূর্বাহ্ণ


কিশোরগঞ্জ প্রতিনিধি.

কিশোরগঞ্জ সদরে ১ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অপরাধে দায়েরকৃত মামলা তুলে নিতে বাদীকে হুমকির প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসি ও যুব সমাজ। বুধবার (২২ নভেম্বর) বিকেলে সদর উপজেলার মধ্যপাটধা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। এ সময় বিদ্যালয়ের সহপাঠি ছাত্র-ছাত্রীরাও মানব বন্ধনে অংশগ্রহন করে। মেয়েটি মধ্যপাটধা প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী।

মামলা ও এলাকাবাসির সূত্রে জানা যায়, গত বুধবার (২০ নভেম্বর) দুপুরে মইষ্যাখালী বরসাধনপাড়া গ্রামে একটি ঘরে ছাত্রীকে একই এলাকার ধনু ব্যাপারীর ছেলে আকিব মিয়া (১৯) ধর্ষণ করে। এলাকায় কোন প্রতিকার না পেয়ে পর দিন ২১ (নভেম্বর) মেয়েটির বাবা রুবেল মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে (মামলা নং-২৩) দায়ের করেন। ওই দিন থেকে আসামী আকিব মিয়া পলাতক রয়েছে। মামলা দায়ের পর থেকে মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি ধামকি দিচ্ছে। এর প্রতিবাদে বুধবার দুপুরে এলাকার যুব সমাজ ও এলাকাবাসির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ করে।
মামলার বাদী ধষিতার বাবা জানান, বিবাদীরা এলাকায় প্রভাশালী। মামলা করার পর থেকে আসামী ও তার আতœীয় স্বজনেরা মামলা তুলে নিতে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি এখন জীবন নিয়ে নিরাপত্তাহীতায় ভুগছি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

রাজাপাকসের এখনই দেশে ফেরা উচিৎ হবে না: বিক্রমাসিংহে

করিমগঞ্জে সাংবাদিকের উপর হামলা, অফিস ভাংচুর

আর করতে হবে না মামলা, বেদখল জমি উদ্ধার হবে মাত্র ৭ দিনেই!

যৌতুকের দাবিতে নির্যাতন, শেষে তালাক: এনসিপি নেতার বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে তিন ইউপি চেয়ারম্যান বহিষ্কার, প্রশাসক নিয়োগ

লাঠির সঙ্গে বাংলাদেশের পতাকা লাগিয়ে মাঠে নামলে খবর আছে

কিশোরগঞ্জে আ. লীগ নেতার মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করলেন ছেলে

মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে প্রাণ গেল পথচারীর

উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্কুলের ছাত্রীরা

আচমিতা ইউনিয়ন পরিষদে মৃত্যু সনদ প্রদানে গোপনে টাকা নেওয়ার অভিযোগ