সোমবার , ১৭ আগস্ট ২০২৬ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

প্রধানমন্ত্রী’র দেয়া বাকি ফ্যামিলি কার্ড বিতরণ করলো কৃষি ব্যাংক কিশোরগঞ্জ শাখা

প্রতিবেদক
tulpar
আগস্ট ১৭, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ণ

 

কিশোরগঞ্জ প্রতিনিধি.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতাহার অনুযায়ী বাংলাদেশ কৃষি ব্যাংক কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়ন শাখার আওতায় সুবিধাভোগিদের মাঝে ১০৯৮ টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০ টা থেকে সদরের লতিবাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওতায় লতিবাবাদ কৃষি ব্যাংক শাখা অফিসে সুবিধা ভুগীদের মাঝে এসব কার্ড বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার লতিবাবাদ শাখার কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, সহকারী মহা ব্যবস্থাপক আনোয়ার হোসাইন, ব্যবস্থাপক মো. মাসুদ রানা ও উর্দ্ধতন মুখ্য কর্মকর্তা মো. তারেখ পারভেজ।

লতিবাবাদ ইউনিয়নের লতিবাবাদ চরপাড়া গ্রামের নুরবানু বলেন, খুব কস্ট করে সংসার চালাই। ফ্যামিলিকার্ড হাতে পেয়ে আমরা খুব খুশি। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই।

লতিবাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফ্যামিলিকার্ড সুবিধাভোগী মুফাসিরা আক্তার বলেন, কৃষি ব্যাংকের আওতায় আজ ফ্যামিলিকার্ড পেয়ে আমরা অনেক খুশি। আমরা আজ থেকে ২৫০০ টাকা করে পাবো। এখন ছেলেমেয়ের লেখাপড়াসহ আমাদের সংসার চালাতে কিছুটা হলেও উপকার হবে।

এ ব্যাপারে লতিবাবাদ শাখার কৃষি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, সমাজসেবা এবং কৃষি ব্যাংকের যৌথ উদ্যোগে আমরা মাঠ পর্যায় গ্রাহকদের সাক্ষর ও একাউন্ট খুলে সম্পন্ন করে আমরা গ্রাহকদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করে আমরা গর্বিত।

লতিবাবাদ শাখার কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম বলেন, লতিবাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মোট ১১০৮ টি ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে গতকাল প্রধানমন্ত্রী ১০টি ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন বাকি ১০৯৮ টি ফ্যামিলি কার্ড আমরা আজ অফিস চলাকালীন সময়ের মধ্যে বিতরণ করতে পারবো বলে আশা করি।

সর্বশেষ - সর্বশেষ