রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

আর করতে হবে না মামলা, বেদখল জমি উদ্ধার হবে মাত্র ৭ দিনেই!

প্রতিবেদক
tulpar
অক্টোবর ২৬, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক 🔹
দেশে প্রথমবারের মতো মামলা ছাড়াই বেদখল জমি উদ্ধার করার সুযোগ তৈরি হয়েছে। নতুন ভূমি আইন অনুযায়ী, আসল মালিক হলে এখন আর বছরের পর বছর আদালতের দ্বারে ঘুরতে হবে না — মাত্র ৭ দিনের মধ্যেই প্রশাসনের মাধ্যমে জমি উদ্ধার করে দেওয়া হবে।

আগে কারও জমি অবৈধভাবে দখল হলে, আসল মালিককে আদালতে দেওয়ানি মামলা করতে হতো। এসব মামলা চলত বছরের পর বছর, কখনো কখনো এক যুগ পর্যন্তও। এই দীর্ঘ আইনি প্রক্রিয়া ও আমলাতান্ত্রিক জটিলতার সুযোগ নিত দখলবাজ চক্র। নতুন আইন সেই পথ বন্ধ করছে।
নতুন ব্যবস্থায় যা থাকছে:

🔹 বেদখল জমি উদ্ধার করতে মামলা করার প্রয়োজন নেই।
🔹 থানায় অভিযোগ জানালে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবে।
🔹 তদন্তে আসল মালিকানা প্রমাণিত হলে, পুলিশ বা প্রশাসন জমির দখল ফিরিয়ে দেবে।
🔹 দীর্ঘদিনের বিরোধ থাকলে জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করলেই সমাধান দেওয়া হবে।
🔹 প্রয়োজন হলে ডিসি অফিস থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নেমে তদন্ত ও উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবেন।
ডকুমেন্ট যাচাইয়ের পরেই জমি ফেরত:

জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করার সময় ক্রয়সূত্রে দলিল, নামজারি, খতিয়ান ইত্যাদি বৈধ কাগজপত্র জমা দিতে হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তদন্ত করে দেখবেন, আবেদনকারী প্রকৃত মালিক কিনা। সত্যতা প্রমাণিত হলে বেদখলদারকে উচ্ছেদ করে জমির দখল বুঝিয়ে দেওয়া হবে।
অবৈধ দখলদারদের জন্য কঠোর শাস্তি:

ভূমিদস্যুতার অভিযোগ প্রমাণিত হলে দখলদারদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে। এমনকি অস্ত্র বা বলপ্রয়োগ করে উচ্ছেদের চেষ্টা করলে তা “অজামিনযোগ্য অপরাধ” হিসেবে গণ্য হবে।
লিগ্যাল এইড সেন্টার: বিকল্প সমাধান পথ:

প্রতিটি জেলায় গঠন করা হয়েছে লিগ্যাল এইড অফিস। জমি-বাড়ি, ওয়ারিশ, ভাগবণ্টন বা পারিবারিক বিরোধ–সব ধরনের জমি সংক্রান্ত বিরোধ এখানে মামলা ছাড়াই, টাকা ছাড়াই নিষ্পত্তি করা হবে। দুই পক্ষকে ডেকে শুনে প্রশাসন বা সরকারি আইনজীবীরা সমাধান দেবেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

৩০০ আসনে ১,৮৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭২৩

উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্কুলের ছাত্রীরা

মৌসুমীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে যা বললেন ওমর সানি

মিরপুরে ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন নিশো-মেহ্জাবীন

সম্পত্তির ভাগ চাওয়ায় শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ

কেক-প্যাটিস খাওয়ার পর বাবার কিছু না হলেও মারা গেছে দুই মেয়ে

কিশোরগঞ্জে হিন্দু পরিবারের বসতভিটা দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকি র প্রতিবাদে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি

শিল্পী সমাজের আন্দোলনের মুখে জেলা কালচারাল অফিসার ঝুমুর সাময়িক বরখাস্ত

মানুষ বিদ্যুৎ পাবে, কিন্তু ব্যবহারে সাশ্রয়ী হতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল নাইন এ ঈদে আসছে নাটক “আমি ভাইরাল হতে চাই”