বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে ‘সৌদি সেবা তথ্য কেন্দ্র’ প্রধানের তাণ্ডব: তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের ওপর চড়াও ও হুমকি

প্রতিবেদক
tulpar
অক্টোবর ১, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে তথাকথিত “সৌদি সেবা তথ্য কেন্দ্র” নামের একটি প্রতিষ্ঠানের বৈধতা ও প্রবাসীদের সেবার মান সম্পর্কে জানতে গিয়ে চরম মারমুখী আচরণ ও হুমকির মুখে পড়েছেন কর্মরত সাংবাদিকরা। অভিযোগ উঠেছে, প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও আইনি অনুমোদন দেখাতে ব্যর্থ হয়ে প্রতিষ্ঠানের প্রোপাইটর মোহাম্মদ জহির হোসাইন (জহিরুল ইসলাম) একদল লোক জড়ো করে সাংবাদিকদের ওপর চড়াও হন এবং প্রকাশ্যে হুমকি প্রদান করেন।
​অনুসন্ধানে জানা যায়, প্রবাসীদের সরলতার সুযোগ নিয়ে সংবেদনশীল তথ্য ও সেবা প্রদানের দাবি করলেও প্রতিষ্ঠানটির বাণিজ্যিক ট্রেড লাইসেন্স, বিএমইটি (BMET) লাইসেন্স কিংবা হাব (HAAB)-এর কোনো বৈধ অনুমোদন নেই। তথ্যের সত্যতা যাচাই করতে গেলে জহিরুল ইসলাম কোনো কাগজপত্র না দেখিয়ে উল্টো মব সৃষ্টি করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেন। শুধু তা-ই নয়, তিনি সাংবাদিকদের বাধ্য করে নিজের পক্ষে পজিটিভ বক্তব্য ধারণ করেন এবং সেই বক্তব্য চ্যানেলগুলোর লোগোসহ নিজের মোবাইলে সংরক্ষণ করে রাখেন।
​এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও প্রবাসীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুয়া আশ্বাস ও অনুমোদনহীন সেবা কেন্দ্রের নামে সাধারণ প্রবাসীরা যেন প্রতারিত না হন, সে জন্য অবিলম্বে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সর্বশেষ - সর্বশেষ