কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড প্রকৌশলী কেন্দ্রীয় বিএনপি নেতাদের কটুক্তি করায় কিশোরগঞ্জ থানায় লিখিত একটি অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অফিসের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম প্রায়ই বিএনপি নেতাদের নিয়ে কটূক্তি করে আসছে। গতকাল ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার দুপুরে সিবিএ নেতাদের সামনেই তুচ্ছ এক ঘটনা নিয়ে প্রকৌশলী মাহমুদুল ইসলাম কেন্দ্রীয় নেতাদের কুটুক্তি করেন। এসময় জেলা সিবিএ নেতারা প্রতিবাদ করলে তাদের উপর চাঁদাবাজির অভিযোগ তুলে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল শিক্ষকপল্লী এলাকায় পাউবো এর উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম।
তবে উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ তিনি অস্বীকার করে বলেন সিবিএ নেতাদেরকে চাঁদা না দেয়ায় তার উপর হামলার হয়েছে বলে অভিযোগ তুলেন।


















