বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

এখনও ঘোর কাটছে না অধিনায়ক শান্তর

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক বিনোদন ➤

প্রথম টেষ্টে পাকিস্তানের মতো শক্তিশালী দলকে তাদের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করা স্বপ্নের চেয়েও বেশি কিছু ছিল। প্রথম টেস্ট ১০ উইকেটে জয়ের পর অনেকেই সেটাকে ‘অঘটন’ বলার চেষ্টা করেছেন। কিন্তু পরেরটিতে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ঘুরে দাঁড়ানোর পর ৬ উইকেটের জয়ে সমালোচকদের মুখ বন্ধ করেছেন নাজমুল হোসেন শান্তরা। এই আনন্দের ঘোর এখনও কাটছে না টাইগার অধিনায়কের। রাজস্থান রয়্যালসের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়রাজস্থান রয়্যালসের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড় দুই ম্যাচের ওই সিরিজে ব্যাট হাতে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি শান্ত। তবে তার নেতৃত্ব দারুণ প্রশংসিত হয়েছে। বোলিং পরিবর্তন থেকে শুরু করে ফিল্ডিং সাজানো- সবকিছুতেই ছিল তার ক্রিকেট মেধার ছাপ। শান্ত তো বটেই, বাংলাদেশের ক্রিকেটেই এটা লাল বলের সেরা অর্জন। অধিনায়কের সোশ্যাল অ্যাকাউন্ট ঘাটলে যে কেউই বুঝতে পারবে, এখনও তিনি ঘোরের মধ্যে আছেন। হাথুরুসিংহে ভালো কোচ, দলে তার অনেক অবদান: আফতাব আহমেদহাথুরুসিংহে ভালো কোচ, দলে তার অনেক অবদান: আফতাব আহমেদ গতকাল মঙ্গলবার টেস্ট জয়ের পর একাধিক পোস্ট করেছেন শান্ত। আজ সকালেও তিনি সিরিজ জয়ের ট্রফি নিয়ে ঘুমানোর একটি ছবি পোস্ট করে সবাইকে ‘শুভ সকাল’ জানিয়েছেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর এভাবেই বিশ্বকাপ ট্রফি নিয়ে পোজ দিয়েছিলেন লিওনেল মেসি। তার সেই পোজ বিখ্যাত হয়ে গিয়েছিল। নাজমুলরা বিশ্বকাপ না জিতলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় নিঃসন্দেহে বড় অর্জন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্কুলের ছাত্রীরা

কিশোরগঞ্জে এ্যডভোকেট মুবিককে দল থেকে বহিষ্কার

গর্ভবতী নারী ও অসুস্থরা ঘরে থেকে অফিস করবেন

কবে থেকে শুরু হচ্ছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

ক্যাফেটেরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

বিএনপি দুর্নীতিবাজদের দল: হানিফ

লাঠির সঙ্গে বাংলাদেশের পতাকা লাগিয়ে মাঠে নামলে খবর আছে

মিঠামইনে প্রতারণসহ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

বিয়েবাড়িতে হিজরা দলের তাণ্ডব: দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টারের ওপর চেষ্টা