মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

খালেদা জিয়ার অবস্থা এখন গুরুতর জানালেন ফখরুল

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার অবস্থা এখন খুবেই গুরুতর।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছেন। অন্য রাজনৈতিক নেতারা আজ আমাদের সঙ্গে শরিক হয়েছেন। সবাই কিন্তু আজ এগিয়ে এসেছেন। সুতরাং ঘরে বসে থাকার সময় নেই।
তিনি আরও বলেন, অত্যাচার ও নির্যাতন এমন পর্যায়ে চলে গেছে যে এখান থেকে বেরিয়ে আসতে সবাই মিলে একজোট হয়ে যদি লড়াই ও সংগ্রাম না করি তাহলে এখান থেকে কীভাবে বের হবো-তা আমি নিজেও বুঝতে পারি না। তাই এখন জাতীয় ঐক্য দরকার। সব মানুষকে এক হতে হবে।

ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএফইউজের (একাংশ) সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বর্তমান সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, কবি আবদুল হাই শিকদার, কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, ডিইউজের সহ-সভাপতি রাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

মাহমুদউল্লাহ-সৌম্যর ভূমিকা নির্ভর করছে পরিস্থিতির ওপর: লিটন

কুলিয়ারচরে ইভটিজিংয়ের বিচার চাওয়ায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিকলীতে ৪ জন আসামীকে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত

করিমগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জায়েদ খানের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিকভাবে

মাঠেই মেসির সঙ্গে বাজি পোল্যান্ড গোলরক্ষকের, কে জিতলেন?

গর্ভবতী নারী ও অসুস্থরা ঘরে থেকে অফিস করবেন

অসহায় কৃষকের জমির ধান কেটে দিলো কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ

আবারও অভিযোগ উঠেছে কটিয়াদী ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা এনামুল ইসলাম খানের বিরুদ্ধে

রিটার্ন দাখিলের ব্যর্থতায় বিচ্ছিন্ন হবে বিদ্যুৎ-গ্যাস সংযোগ