বুধবার , ২২ এপ্রিল ২০২৬ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

নিকলীতে ৪ জন আসামীকে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত

প্রতিবেদক
tulpar
এপ্রিল ২২, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ★

কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের চেত্রা গ্রামের ৪ জন আসামিকে দোষী সাব্যস্ত করে দঃ বিঃ ৩২৩ ও ৩২৬ ধারায় ১ জন আসামিকে ৩ বছর ও ৩ জন আসামিকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কিশোরগঞ্জ।

নিকলী থানা মামলা নং – ৭(৫)১৯ জি আর নং – ২০৪(২) ১৯, আসামি ১।আবু মিয়া পিতা মৃত ফুল মিয়া ২।রবিন ওরফে বাবু পিতা আঃ হামিদ ৩। মামুন পিতা আবু মিয়া কে দোষী সাব্যস্ত করে দঃ বিঃ ৩২৩ ধারায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৪। আসামি আঃ হামিদ পিতা মৃত আনছর আলী কে দোষী সাব্যস্ত করে দঃ বিঃ ৩২৬ ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ২০ এপ্রিল ২০২৬ ইং তারিখে এই রায় দিয়েছে বিজ্ঞ আদালত।

জানা যায় গত ১৪/০৫/২০১৯ ইং তারিখে পূর্ব শত্রুতার জের ধরে হামিদ গং বাদী মোঃ উসমান ছোট ভাই আওয়াকে মারদর করে। পরে উসমান বাদী হয়ে নিকলী থানায় মামলা দায়ের করেন। আইনি প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আসামিদের সাজা প্রদান করেন।
বাদী পক্ষের মামলাটি পরিচালনা করেন আইনজীবী এডভোকেট মোঃ শামছুল আলম জর্জ কোর্ট কিশোরগঞ্জ।

সর্বশেষ - সর্বশেষ