সোমবার , ৭ আগস্ট ২০২৩ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন ও সংশোধন আসছে বিভিন্ন ধারায়

প্রতিবেদক
tulpar
আগস্ট ৭, ২০২৩ ৯:১৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক #
বহুল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের নাম বদলে যাচ্ছে। নতুন নাম হচ্ছে সাইবার সিকিউরিটি আইন। একই সঙ্গে আইনের অনেকগুলো ধারায় সংশোধন আনা হচ্ছে।

সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট’-এর নাম পরিবর্তন করা হচ্ছে। এর নতুন নাম হবে ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট’।

তিনি আরও বলেন, একই সঙ্গে আইনের অনেকগুলো ধারায় পরিবর্তন আনা হচ্ছে। আজ মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে সরকার। এরপর এ আইনের অপব্যবহার হচ্ছে অভিযোগ করে বিভিন্ন পর্যায় থেকে আইনটি বাতিলের দাবি ওঠে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

যারা হিন্দু সম্প্রদায়ের গুজব ছড়িয়েছে তাদের গ্রেফতারে অভিযান চলছে: বিজিবি

ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৮৯ রোগী

চট্টগ্রামে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ উদ্ধার, আটক ৫

কিশোরগঞ্জে পএিকার সম্পাদক পরিষদ গঠন

সতর্কতা ছাড়া বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে- নাহিদ ইসলাম

৪০ বছর ধরে রাতে ভাত খাই না: চিত্রনায়িকা রোজিনা

মিঠামইনে প্রতারণসহ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

৪৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে ঔষধ বিতরণ কর্মসূচি

এবার দুই অতিরিক্ত আইজিপি ও এক ডিআইজিকে বাধ্যতামূলক অবসর