মঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে নরসুন্দা নদী দখল করে বাগানবাড়ি, প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
tulpar
নভেম্বর ১৪, ২০২৩ ১১:০৮ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জে নরসুন্দা নদীর গতিপথ দখল করে বাগানবাড়ি তৈরির অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তি দেশের এক বিখ্যাত জর্দা কোম্পানির মালিক মঞ্জু মিয়া।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার কায়কুরদিয়ায় নদী দখল করে বাগানবাড়ি নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে।

মানববন্ধনে অংশ নেয় পরিবেশবাদী সংগঠন পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) লোকজনসহ স্থানীয় এলাকাবাসী।

এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ রক্ষা মঞ্চের (পরম) সভাপতি অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, বাপার সদস্য কবিরুল ইসলাম গোলাপ, বাপার করিমগঞ্জ উপজেলার সমন্বায়ক তানভীর হাসানসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ইজমা শুভা জর্দা কোম্পানির মালিক মঞ্জু মিয়া নরসুন্দা নদী দখল ও ভরাট করে বাগানবাড়ি নির্মাণ করেছেন। এতে করে নরসুন্দা নদীর গতিপথ বন্ধ হয়েছে পড়েছে। এছাড়াও দুটি খাল ভরাট করে পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে।

প্রভাবশালী মঞ্জু মিয়াসহ দখলদারদের কবল থেকে নরসুন্দা নদী এবং খালের জায়গা উদ্ধার করে পানি প্রবাহ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে বাড়ছে ভুয়া ফেসবুক আইডির দৌরাত্ন্য! বাড়ছে সামাজিক বিশৃঙ্খলা!

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে স্কুল ছাত্র নিহত

স্মার্ট কিশোরগঞ্জ গড়ে তুলতে দলীয় মনোনয়নপত্র কিনে জমা দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

র‌্যাবের ডিজি হলেন এম খুরশীদ হোসেন

আচমিতা ইউনিয়ন পরিষদে মৃত্যু সনদ প্রদানে গোপনে টাকা নেওয়ার অভিযোগ

স্বাস্থ্য মন্ত্রী পরিদর্শন পর দিনই রোগীকে দিলো মেয়াদ উর্ত্তীণ রুটি

চাহিদা কমায় চীনের আমদানি-রপ্তানিতে পতন

কিশোরগঞ্জে নরসুন্দা নদী দখল করে বাগানবাড়ি, প্রতিবাদে মানববন্ধন

কুলিয়ারচরে ইভটিজিংয়ের বিচার চাওয়ায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

তারেক-জোবায়দাকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ