সোমবার , ৭ আগস্ট ২০২৩ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

মামলা না করে ফিরে গেলেন হিরো আলম

প্রতিবেদক
tulpar
আগস্ট ৭, ২০২৩ ৯:১২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক #
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) গিয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সেখান থেকে বের হয়ে আদালতে মামলা করার কথা জানান তিনি। পরে আদালত এলাকায় এসে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে মামলা না করে ফিরে যান হিরো আলম।

রোববার (৬ আগস্ট) ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) অভিযোগের পর মামলা করতে বিকেল ৩টার দিকে ঢাকার আদালতের উদ্দেশ্যে আসেন হিরো আলম। তবে আদালতে না এসে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান নেন। এ সময় গাড়ির ভেতরে বসেছিলেন তিনি। সেখানে তার আইনজীবীও যান। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে চলে যান হিরো আলম।

এ সময় হিরো আলম বলেন, আজ কিছু বলতে চাইছি না। কোন কোর্টে মামলা করতে চান—জানতে চাইলে বলেন, এখনও সিদ্ধান্ত হয়নি। এদিকে যে গাড়িতে করে হিরো আলম আসেন সেই গাড়ির নম্বর প্লেটের জায়গায় সাদা কাগজ মোড়ানো দেখা গেছে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ডিবি কার্যালয়ে যান হিরো আলম। দুপুর সোয়া ২টার দিকে ডিবি কার্যালয় থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপির নেতা রুহুল কবির রিজভী আমাকে অশিক্ষিত বলে গালিগালাজ করেছিল। কোনো রাজনৈতিক দলের লোক কাউকে অর্ধ-পাগল কিংবা অশিক্ষিত বলতে পারেন না। আমি তিনবার নির্বাচন করেছি। আমি যদি অর্ধ-পাগল হই তাহলে নির্বাচন কমিশন আমাকে যাচাই-বাছাই করে নির্বাচন করতে দিয়েছে, কোনো পাগলকে নির্বাচন করতে দেয়নি।

তিনি বলেন, আমি অশিক্ষিত। কিন্তু তার দলের নেত্রী কিন্তু এইট পাস। অশিক্ষিত পাগল বলে আমার সম্মানহানি করেছে। সবাই মনে করে আমি বিএনপির লোক। বিএনপির লোক আমাকে নিয়ে কথাবার্তা বলেছে। তারা একটা লোককে নিয়ে হেয় করে কথা বলেছে। অনেকেই নিচু করে, অপমান করে, তুচ্ছ করে আমার সম্পর্কে কথা বলে। জাতীয় পার্টির লোকও আমাকে হেয় করে কথা বলেছে।

এ সময় হিরো আলম আরেও বলেন, আমি ডিবিতে অভিযোগ দিয়েছি। কিন্তু এখানে এই বিষয়ে কোনো মামলা করা যায় না। তাই কোর্টে যাব মামলা করার জন্য। আমি এখনই যাব। কোনো সম্মানিত লোক কাউকে পাগল-ছাগল বলে অপমান করতে পারেন না।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত-২ আহত-২০

বিয়ে করে স্ত্রীকে ভারতে বিক্রি, পাচারদলের ৩ সদস্য গ্রেফতার

এবার নিজ বাড়িতে দুই মন্ত্রীকে খাওয়ালেন ডিআইজি হারুন

কিশোরগঞ্জে কৃষককে হত্যার হুমকি দিলো ভূমি কর্মকর্তা

সাংবাদিক নাদিম হত্যা: জড়িতদের শাস্তি চান কিশোরগঞ্জের সাংবাদিকরা

কিশোরগঞ্জে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের জায়গা দখলের অভিযোগ

নরসুন্দা দখলে এমপি মাজহারুলের কঠোর হুঁশিয়ারি

৩ রানে উইন্ডিজকে হারাল ভারত

কুলিয়ারচরে ইভটিজিংয়ের বিচার চাওয়ায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ