বুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

চট্টগ্রামে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ উদ্ধার, আটক ৫

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ২০, ২০২৩ ৮:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ।

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভাটিয়ারী এলাকা থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে বিজিবি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা থেকে চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহী বাস থেকে এই ভয়ঙ্কর মাদক উদ্ধার করা হয়।

বিজিবি ৮ম ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ক্রিস্টাল আইস উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, পাবনা থেকে চট্টগ্রাম অভিমুখী শ্যামলী পরিবহনের একটি বাস চট্টগ্রামের ভাটিয়ারী এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি তল্লাশি চালায়। এই সময় বাসের ভেতর যাত্রীদের মালামাল রাখার স্থানে একটি ব্যাগে এক কেজি পরিমাণ ক্রিস্টাল মেথ পাওয়া যায়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসের ৫ যাত্রীকে আটক করা হয়েছে। তবে তাদের কেউ এখনও এই ব্যাগের মালিকানা স্বীকার করেনি। জিজ্ঞাসাবাদ চলছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

তোলপাড় লাইভের কণ্ঠশিল্পী জয়া সরকারসহ পরিবারের ৪ জনের ইসলাম ধর্ম গ্রহণ

জমি দখল করলে ৭ বছর কারাদণ্ড

কিশোরগঞ্জে সাংবাদিকদের অধিকার সুরক্ষায় নতুন সংগঠনের আত্মপ্রকাশ

কিশোরগঞ্জে নরসুন্দা নদী দখল করে বাগানবাড়ি, প্রতিবাদে মানববন্ধন

পাকুন্দিয়ায় কৃষকদের মাঝে কৃষিপন্য ও কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

কিশোরগঞ্জ-৩ প্রার্থিতা ফিরে পেলেন আ.লীগের মনোনীত নৌকার আওলাদ

অষ্টগ্রামে বাঁশের খুঁটিতে তার টানিয়ে ৫৩ ঘণ্টা পর বিদ্যুৎ ফিরল

ভোটের আগে নতুন বই পাবে না মাধ্যমিকের শিক্ষার্থীরা

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত-২ আহত-২০

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির জোর প্রস্তুতি । মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় সাবেক জেলা প্রশাসক ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা