রবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

৩য় বারের মতো ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি হলেন ডিআইজি হারুন

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার
ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির তৃতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান ডিআইজি হারুন অর রশিদ। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন শিল্পপতি তোফায়েল কবির খান। শনিবার দুপুরে নরসিংদীর হেরিটেজ রিসোর্ট অডিটোরিয়ামে কিশোরগঞ্জ জেলা সমিতির দ্বিবর্ষিক সাধারণ সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
এদিন, ঢাকাস্থ কিশোরগঞ্জ বাসীর উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে দুপুরে সাধারণ সভা শুরু হয়। কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, কিশোরগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি প্রকৌশলী মোঃ ইউসুফ, জেলা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী ইসরোফ হুসেন, বিশিষ্ট শিল্পপতি তোফায়েল কবির খান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাধারণ সভা শেষে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান বৃহত্তর ময়মনসিংহ সমিতির সহ-সভাপতি সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা হারুন অর রশিদ নির্বাচন পরিচালনা করেন। সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। পরে দেশবরেণ্য শিল্পীদের মনজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিশোরগঞ্জবাসী এ সংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করে। এর আগে সকাল থেকেই টাকা থেকে কিশোরগঞ্জ সমিতির সদস্যরা পরিবারবর্গসহ হেরিটেজ রিসোর্টে বিভিন্ন রাইড ও প্রাকৃতিক কৃত্রিমভাবে তৈরি সুন্দর পরিবেশে আনন্দ উপভোগ করে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

আজ থেকে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু

তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করবে আওয়ামী লীগ

কিশোরগঞ্জে যাচাই বাছাইয়ে ৩টি আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ২ জনের স্থগিত

সাংবাদিককে তথ্য না দেওয়ায় কর্মকর্তার অর্থদণ্ড

তারেক রহমানের ফ্লাইটে সঙ্গী যারা

ঐতিহ্যের সাদা-কালো শিবির থেকে মাশরাফির রূপগঞ্জে এলেন সাকিব

জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: তারেক রহমান

কিশোরগঞ্জ পাগলা মসজিদে দানের গরু, নিলামে নিলেও টাকা দেয়নি বিএনপি নেতা

কিশোরগঞ্জে শুকতারার উদ্যোগে তালগাছ রোপন

দেশে এইডসের বিস্তার, আক্রান্ত হচ্ছেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও