বুধবার , ২০ এপ্রিল ২০২২ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

ঐতিহ্যের সাদা-কালো শিবির থেকে মাশরাফির রূপগঞ্জে এলেন সাকিব

প্রতিবেদক

এপ্রিল ২০, ২০২২ ১১:৪২ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক.
ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু দলের জার্সি গায়ে মাঠে নামা হয়নি একটি ম্যাচেও। মোহামেডান বাদ পড়েছে সুপার লিগ থেকেই। মোহামেডান বাদ পড়ায় লিগের দ্বিতীয় অংশে এসে দল পরিবর্তনের সুযোগ পেয়ে নতুন করে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব।

রূপগঞ্জের হয়ে খেলার সিদ্ধান্ত নেয়াটা অবশ্য দারুণ হতে পারে সাকিবের জন্য। ডিপিএলের পয়েন্ট টেবিলের তিন নাম্বারে রয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। নবাগত দল রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে দারুণ এক জয় দিয়েই সুপার লিগও দুর্দান্তভাবে শুরু করেছে মাশরাফির দল। সাকিবের সামনে যেমন অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ থাকছে তেমন ডিপিএলের ট্রফি জয়ের সুযোগটাও থাকছে।

সাকিবের রূপগঞ্জে যাওয়া নিয়ে মোহামেডানের পরিচালক এজিএম সাব্বির গণমাধ্যমকে বলেন, ‘সাকিব আমাদের জানিয়েছিল সে খেলার ভেতরে থাকতে চায়। মোহামেডান যেহেতু সুপার লিগে উঠতে পারেনি তাই দল বদলে হলেও খেলার ভেতর থাকতে চায় সে। সেই জানিয়েছিল রূপগঞ্জের কথা। ওরা নাকি আলাপ করেছে। দল বড় বিষয় নয়, আমরা মূলত তার খেলাটাকে প্রাধান্য দিয়ে অনাপত্তিপত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সাকিবকে অবশ্য শুধু চলতি মৌসুমের জন্যই ছাড়া হয়েছে মোহামেডান থেকে। সামনে মৌসুমে আবারও তাকে ফিরতে হবে মোহামেডানেই। এবারের লিগে শিরোপা প্রত্যাশী লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচ বাকি আছে আর চারটি। চারটি ম্যাচেই জিততে পারলে শিরোপা জয়ের বড় সম্ভাবনা আছে মাশরাফি বিন মর্তুজার দলের জন্য। এমন অবস্থায় সাকিব আল হাসান দলের সাথে যোগ দেয়া মানে নিশ্চিতভাবেই দলের শক্তিমত্তা অনেকটা বেড়ে গেলো। রূপগঞ্জের পরের ম্যাচ থেকেই মাঠে নামবেন সাকিব।

সাকিবের আগে মোহামেডানের আরও দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজও ম্যাচ খেলার ভেতর থাকার জন্য মোহামেডান ছেড়ে শেখ জামাল ধানমন্ডিতে নাম লেখান।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

সুযোগ এসেছে তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার, কিশোরগঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

চুরির অপবাদ দেওয়ায় রুমমেটকে কুপিয়ে হত্যা

এইচএসসি ও সমমানের ফল ৮ ফেব্রুয়ারি

বেড়েছে ‘আমরা নেটওয়ার্কসে’র মুনাফা, কমেছে ‘আমরা টেকনোলজিস’ কোম্পানির

কিশোরগঞ্জ-৩ সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের মনোনয়ন বাতিল দাবিতে সংবাদ সম্মেলন

পুরাতন আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

নারী চিকিৎসককে নাজেহাল, ৫ তরুণের কারাদণ্ড

কিশোরগঞ্জে বাপসা জেলা শাখার আহবায়ক কমিটির প্রথম সাধারণ সভা

যৌতুকের দাবিতে নির্যাতন, শেষে তালাক: এনসিপি নেতার বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন