বুধবার , ২২ মে ২০২৪ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে ৩ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

প্রতিবেদক
tulpar
মে ২২, ২০২৪ ৮:২২ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
২য় ধাপে গতকাল ২১ মে কিশোরগঞ্জ ৩ উপজেলা (কটিয়াদি, নিকলী ও অষ্টগ্রাম) নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, কটিয়াদী উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে ৪৩ হাজার ৮৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মঈনুজ্জামান অপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলী আকবর দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৬৫২ ভোট।

মঙ্গলবার (২১ মে) দিনগত রাতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা রুবেল মাহমুদ এ ফলাফল ঘোষণা করেন।

জেলার নিকলী উপজেলায় আনারস প্রতীক নিয়ে ৩৬ হাজার ১৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন মোকারিম সর্দার। নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসান মো. রুহুল কুদ্দুস ভূঞা জনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩১ হাজার ৫৭ ভোট পেয়েছেন।

এছাড়া অষ্টগ্রাম উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে এএফ মাশুক নাজিম ৪২ হাজার ৫৫১ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। কাপ-পিরিচ প্রতীকে ১৮ হাজার ৭০৬ ভোট পেয়েছেন অপর প্রার্থী শহীদুল ইসলাম জেমস।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

চকরিয়ায় পিকআপভ্যান চাপায় ৪ ভাই নিহত

দেশে ডেঙ্গুতে মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না: জিএম কাদের

করিমগঞ্জে সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুককে গণ-সংবর্ধনা

কিশোরগঞ্জে প্রতিপক্ষের দায়ের কোপে ভাই-বোন নিহত

১৮ বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে গণবিজ্ঞপ্তি, ভর্তি বন্ধ ৪টিতে

ইটনায় বিদ্যুৎস্পষ্টে ১ জনের মৃত্যু

কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

স্মার্ট কিশোরগঞ্জ গড়ে তুলতে দলীয় মনোনয়নপত্র কিনে জমা দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

আসুন, সবাই এক হয়ে সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ি: প্রধানমন্ত্রী