মঙ্গলবার , ১৯ জুলাই ২০২২ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

বিয়ের পাঁচদিন যেতে হাওরের পানিতে ডুবে মারা গেলেন হুসাইন হিমেল

প্রতিবেদক

জুলাই ১৯, ২০২২ ১০:১৭ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
গত ১৩ জুলাই মো. হুসাইন হিমেল (২৫) বিয়ে করেন। এর চারদিন পর রোববার (১৭ জুলাই) কর্মস্থল কিশোরগঞ্জের মিঠামইন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে যোগদান করেন তিনি। এর পরেরদিনই সোমবার (১৮ জুলাই) বিকালে ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি।

সোমবার (১৮ জুলাই) বিকালে মো. হুসাইন অলওয়েদার সড়কের দ্বিতীয় সেতুর পূর্ব পাশে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন। ঘটনার পর খবর পেয়ে মিঠামইন নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে রাত ১১টায় কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যায়।

রাতে প্রবল পানির চাপের কারণে উদ্ধার তৎপরতা বন্ধ ছিল। মঙ্গলবার (১৯ জুলাই) ভোর থেকে উদ্ধার তৎপরতা পুনরায় শুরু করা হয়। এক পর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে সেতুর নিকটে বক্স কালভার্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মো. হুসাইন হিমেল সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে মিঠামইন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরহাসান গ্রামের নূর হোসেনের ছেলে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

দুই বোন সাবিলা-নাবিলার ‘মুখোমুখি অন্ধকার’

কিশোরগঞ্জ-৫ আসনে জাপার মনোনয়ন প্রত্যাশী অ্যাড. শামছুল আলম মাঠ চষে বেড়াচ্ছেন

রাশেদ খান মেনন গ্রেফতার

কিশোরগঞ্জে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

মিথ্যা-ষড়যন্ত্রমূলক মানববন্ধন ও সংবাদ প্রকাশের প্রতিবাদে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন া

চুরির অপবাদ দেওয়ায় রুমমেটকে কুপিয়ে হত্যা

মেয়ের খুনি বাবা, স্বামীকে ফাঁসাতে একাধিক মামলা

এসিল্যান্ডের হস্তক্ষেপে দাখিল পরীক্ষা দিলো অনুপস্থিত সাদিয়া

সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে একজন নিহত

যারা হিন্দু সম্প্রদায়ের গুজব ছড়িয়েছে তাদের গ্রেফতারে অভিযান চলছে: বিজিবি