মঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

পাকুন্দিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির ১০ নেতার একযোগে পদত্যাগ

প্রতিবেদক

ফেব্রুয়ারি ২২, ২০২২ ৬:৪১ পূর্বাহ্ণ

পাকুন্দিয়া প্রতিনিধি.
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি থেকে ১০ নেতা একযোগে পদত্যাগ করেছেন। গতকাল তারা পদত্যাগ করেন। পদত্যাগকৃত নেতারা হলেন- পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, পাটুয়াভাঙ্গা ইউপির সদ্য সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সাহাব উদ্দিন, চণ্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছুদ্দিন, নারান্দী ইউপির সদ্য সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, মো. শাহাব উদ্দিন, নারান্দী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. মুছলেহ উদ্দিন ও মো. শাহাব উদ্দীন। তারা সবাই ৬৭ সদস্যবিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পদত্যাগপত্রে তারা পাকুন্দিয়ায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক এমপি এডভোকেট মো. সোহরাব উদ্দিনের বিরুদ্ধে দল বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ এনেছেন। তাদের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম বাদ দিয়ে এডভোকেট মো. সোহরাব উদ্দিন বিএনপি, জামাত ও অপরাধীদের অন্তর্ভুক্ত করেছেন। এ ব্যাপারে পদত্যাগকারী নেতারা গতকাল দুপুরে পাকুন্দিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে সংবাদ সম্মেলন করেছেন। তবে সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ১০ জন নেতার মধ্যে পাঁচ নেতা উপস্থিত ও পাঁচজন অনুপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলি নৃশংসতা, গাজায় এক রাতে ফের নিহত ৪৮১

হাতি শাবকের প্রতি নিষ্ঠুরতা, কারণ দর্শানোর নির্দেশ

কিশোরগঞ্জে জাকের পার্টির ইসলামী জনসভা ও র‌্যালী অনুষ্ঠিত

কারও দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ আর নেই

চাঁদ দেখা গেছে, কাল থেকে রমজান শুরু

অপহরণের একদিন পর মুফতি মহিবুল্লাহকে শিকলবাঁধা অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার, অভিযোগের তীর ইসকন অনুসারীদের দিকে

বেশ করেছি প্রেম করেছি করবই তো…

অষ্টগ্রামে সেচস্কীমের নির্বাচিতকে সরিয়ে অনির্বাচিত ম্যানেজার নিয়োগ ।। কৃষকদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা।

ইভিএম নিয়ে সিদ্ধান্তের আগে আরও বিচার-বিশ্লেষণ দরকার

মিঠামইনে প্রতারণসহ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন