বুধবার , ১৯ অক্টোবর ২০২২ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

মন্দিরে আজান শোনানোর বার্তা, ফের বিতর্কে স্বস্তিকা

প্রতিবেদক

অক্টোবর ১৯, ২০২২ ৯:০৭ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক.
ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নানা কারণে বছরজুড়ে আলোচনায় থাকেন ‘ঠোঁটকাটা’ স্বভাবের এই নায়িকা। কয়েক দিন আগে দুর্গাপূজার কার্নিভ্যালে হাজির হয়ে বিতর্কের মুখে পড়েন। সেই রেশ কাটতে না কাটতেই বিতর্কের জন্ম দিলেন তিনি।

‘মিটু আন্দোলনের পর বদলে যাওয়া নারীবিশ্ব’— এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক আলোচনাসভায় যোগ দেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার বেশ কিছু ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন স্বস্তিকা। ক্যাপশনে লিখেন, ‘বিপ্লব দীর্ঘজীবী হোক। হোক আলোচনা, বাড়াও চেতনা, মুক্ত হোক মন।’

এসব ছবির মধ্যে কয়েকটি ছবিতে দেখা যায়, এসএফআই-এর ‘প্রতিবাদী’ পোস্টারের সামনে দাঁড়িয়ে আছেন স্বস্তিকা। যেখানে বড় বড় হরফে লেখা—‘আমাদের মন্দিরে আগামী সকালের আজান হোক ইস্পাত আলোর মরশুম।’ ব্যাস, এ লেখা দেখেই চটেছে নেটিজেনরা। অনেকে স্বস্তিকাকে নিয়ে ট্রল করছেন।

সুদীপ ঘোষ লিখেছেন, ‘মন্দিরে আজান খুব ভালো, সাহস করে মসজিদে কীর্তনটা লেখার জন্য বুকের পাটা দরকার হয়।’ টিটু বিশ্বাস লিখেছেন, ‘সবসময় মন্দিরে আজান কেন? মসজিদে কীর্তনটাও লিখুন। ধর্মনিরপেক্ষতার নামে তোষণ নীতি দিয়ে আর যাই হোক বিপ্লব সম্ভব না!’ আরেকজন লিখেছেন, ‘চোখে চশমা পড়ে, কাঁধে শান্তিনিকেতনের ব্যাগ ঝুলিয়ে এনারা নিজেদেরকে খুব উচ্চশিক্ষিত মনে করেন।’

বিষয়টি নিয়ে নানা প্রশ্ন আর ট্রলের মুখে পড়লেও এখনো এসবের জবাবে মুখ খুলেননি স্বস্তিকা।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

তাড়াইলে প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর করলেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু

শিশুদের ঝগড়া নিয়ে অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২৫

যার জন্য নির্বাচন বাতিল হবে সে আর অংশ নিতে পারবে না: সিইসি

মামলা তদন্তে বিশেষ অবদান-করিমগঞ্জের ওসি (তদন্ত) পেল পুরষ্কার

রিটার্ন দাখিলের ব্যর্থতায় বিচ্ছিন্ন হবে বিদ্যুৎ-গ্যাস সংযোগ

পাবনায় মধ্যরাতে যুবলীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৯ মাসের জেল

শেখ হাসিনার বিচারের বিষয়ে অবস্থান জানাল জাতিসংঘ

কিশোরগঞ্জে ৩ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে প্রাণ গেল পথচারীর