শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

৭দফা দাবিতে কিশোরগঞ্জে গণ অনশনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট ৭দফা অবিলম্বে বাস্তবায়নের দাবিতে গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচী পালন করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা। শনিবার কিশোরগঞ্জ শ্রী শ্রী কালীবাড়ি প্রাঙ্গণে ভোর ৬টা থেকে এ কর্মসূচী শুরু হয় যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এতে বক্তারা বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বর্তমান সরকারি দল তাদের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের স্বার্থ সংশ্লিষ্ট যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সবগুলো সংবিধান স্বীকৃত, যৌক্তিক ও ন্যায়সংগত অধিকার। সংসদের চলমান অধিবেশনে আইন করে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে সংখ্যালঘু ও জাতিগত সম্প্রদায়ের মধ্যে বিরাজমান হতাশা দূর করতে হবে।

সংগঠনের জেলা আহবায়ক প্রনব কুমার সরকার এর সভাপতিত্বে ও সদস্য সচিব পলাশ দত্ত রায় ও এ্যাডভোকেট সমর কান্তি সরকার এর সঞ্চালনায় মহিলা ঐক্য পরিষদের জেলা সভাপতি সীমা নাথ, সাধারন সম্পাদক চন্দ্রা সরকার সহ বক্তারা আরও বলেন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর বোর্ড গঠন ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, পৃথক পৃথক বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন, বৌদ্ধ ফাউন্ডেশন, খ্রিস্টান ফাউন্ডেশন গঠন অত্যন্ত ন্যায়সংগত ও যৌক্তিক দাবী৷পৃথিবীর কোন সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কোন আন্দোলন করতে হয় না। কিন্তু, দুঃখজনক ঘটনা যে, বাংলাদেশে নির্বাচনের প্রায় ৫ বছর অতিবাহিত হতে চললেও সরকার সংখ্যালঘুদের স্বার্থ সংশ্লিষ্ট নির্বাচনী প্রতিশ্রুতি একটিও বাস্তবায়ন করেনি। যার দরুন বাধ্য হয়ে সংখ্যালঘু সম্প্রদায় রাস্তায় নেমে বিগত ৩ বছর থেকে ধারাবাহিকভাবে আন্দোলন করছে৷ ২০২২ সালে ও দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় সকাল-সন্ধ্যা গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি পালন করে। কিন্তু, সরকার তাতেও কর্ণপাত করেনি।
বক্তারা আরও বলেন, সংসদের চলমান চলমান অধিবেশনে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে আগামী ৬ই অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচী ঘোষণা দেওয়া হবে।

বক্তারা বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত দেশের সংখ্যালঘু সম্প্রদায় ঘরে ফিরে যাবে না।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলনে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

কিশোরগঞ্জে বন্ধুর বিয়েতে এসে হাওরে ডুবে প্রাণ গেলো ২ বন্ধুর

সাংবাদিক নাদিম হত্যা: জড়িতদের শাস্তি চান কিশোরগঞ্জের সাংবাদিকরা

বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে গেছে মোতাহার

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত-২ আহত-২০

কি‌শোরগঞ্জ জেলা বিএন‌পির সভাপ‌তি-শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলাম নির্বাচিত

নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি

তাড়াইলে সাংবাদিক কল্যাণ সমিতির পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের বললেন ম্যাজিস্ট্রেট “আপনারা তো সন্ত্রাসী”

হাওরে বেড়েছে ভুট্টা চাষ, কৃষকের চোখে নতুন স্বপ্ন