মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

২০ দিনে প্রবাস আয় ১৩১ কোটি ৫২ লাখ ডলার

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ২৪, ২০২৩ ১:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
দেশে চলমান তীব্র ডলার সংকটের সময় প্রবাস আয়ে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩১ কোটি ৫২ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যে এমনটাই জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, এই ডলারের মধ্যে প্রবাসীরা সবচেয়ে বেশি পাঠিয়েছেন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে, যা ১০৯ কোটি ৯৯ লাখ ডলারের রেমিট্যান্স। অন্যদিকে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ৯১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকে তিন কোটি ৫০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ লাখ ডলার।

গত ডিসেম্বর মাসে ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা ২০২১ সালের ডিসেম্বরের চেয়ে প্রায় সাত কোটি ডলার বেশি। চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে প্রবাস আয় হয়েছিল মোট এক হাজার ৪৯ কোটি ৩২ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ২৩ কোটি ৯৫ লাখ ডলার। সেই তুলনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ২৫ কোটি ৩৭ লাখ ডলার বেশি পাঠিয়েছেন প্রবাসীরা।

২০২১-২০২২ অর্থবছরে প্রবাস আয় ছিল দুই হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। ২০২০-২১ অর্থবছরে যা দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার ছিল।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কবে থেকে শুরু হচ্ছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

পুলিশের ওপর হামলা মামলায় কিশোরগঞ্জ ছাত্রদল সভাপতি কারাগারে

দখল ও চাঁদাবাজির লাইভ করায়, গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ-৩ আসনে মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র সংগ্রহ

বিশ্বকাপে মেসির ফেভারিট ব্রাজিল-ফ্রান্স

যুবদলের কেন্দ্রীয় নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে আনন্দ মিছিল ও সমাবেশ

সতর্কতা ছাড়া বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে- নাহিদ ইসলাম

৩য় বারের মতো ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি হলেন ডিআইজি হারুন

শোক দিবসে বিনম্র শ্রদ্ধা জানালেন কিশোরগঞ্জবাসি