মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

বেতনের বিপরীতে নেওয়া যাবে অগ্রিম আর্থিক সেবা

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ২৪, ২০২৩ ১:২৩ অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি ||
জরুরি প্রয়োজনে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চাকুরিজীবীদের বেতনের বিপরীতে অগ্রিম আর্থিক সেবা পেতে বাংলাদেশ ফাইন্যান্স ও এসএম ফিনটেকের সঙ্গে চুক্তি হয়েছে। আর্থিক সেবাটি সরবরাহ করবে বাংলাদেশ ফাইন্যান্স আর কারিগরী সহযোগিতায় থাকবে এসএম ফিনটেক লিমিটেড নামে প্রতিষ্ঠানটি। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে থাকবে ‘মাইনে’ নামে অ্যাপভিত্তিক প্লাটফর্ম।

সোমবার রাজধানীর দিলকুশায় বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে সহযোগিতা চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির ফলে এসএম ফিনটেক; তার নিবন্ধিত সদস্যদের মধ্যে বেতনের বিপরীতে আর্থিক সেবা প্রদান করবে; যা সরবরাহ করবে বাংলাদেশ ফাইন্যান্স। এই চুক্তির ফলে মাসের যে কোন সময়ে জরুরী প্রয়োজনে কারও টাকা লাগলে দাদন ব্যবসায়ী বা সুদে কারবারীর কাছ থেকে চড়া সুদে টাকা ধার নেয়ার দরকার হবে না; এমনকী সম্মান নষ্ট করে কোন আত্মীয়র কাছে টাকা ধারের প্রয়োজনও পড়বে না! তার পরিবর্তে মাসের ঠিক যে কয়দিন কাজ করেছেন তার পারিশ্রমিক অগ্রিম পেয়ে যাবেন তিনি।

বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ। চুক্তির উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছাতে এই চুক্তি সহযোগিতা করবে; পাশাপাশি ব্যাপক সংখ্যক গ্রাহককে ব্যাংকিং এর আওতায় আনার মাধ্যমে সময় ও খরচ সাশ্রয় হবে।

‘এসএম ফিনটেক’ এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ সিকদার চুক্তিতে স্বাক্ষর করেন। তিনি বলেন, এই চুক্তির ফলে আর্থিক সেবা পাওয়ার ক্ষেত্রে গ্রাহকদের হয়রানি ও দীর্ঘসূত্রিতা লাঘব করতে চান তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভুঁইয়া, হেড অব সাসটেইন্যাবল ফাইন্যান্স মোহাম্মদ কোহিনুর হোসেন, চিফ রিস্ক অফিসার সুমন কুমার কুন্ডুসহ অন্যরা।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

মাঠেই মেসির সঙ্গে বাজি পোল্যান্ড গোলরক্ষকের, কে জিতলেন?

পাকিস্তানে সরকারের অনাস্থা প্রধান বিচারপতির বেঞ্চের ওপর , ইমরানের নিন্দা

দেশে এইডসের বিস্তার, আক্রান্ত হচ্ছেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও

গেজেট, হাজির না হলে তারেক-জোবায়দার অনুপস্থিতিতেই বিচার

পাকুন্দিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির ১০ নেতার একযোগে পদত্যাগ

সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা

সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

কিশোরগঞ্জে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জজ্ চুন্নু

ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে হরতালের হুঁশিয়ারি

টানা ১৭ ঘণ্টায় ৩০ পারা কুরআন শোনালেন হাফেজ শরীফ