রবিবার , ১৭ জুলাই ২০২২ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

সাড়া ফেলছে ‘ফুলের নামে নাম’, তৌসিফ-সাদিয়াতে মুগ্ধতা

প্রতিবেদক

জুলাই ১৭, ২০২২ ৯:২৬ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক.
‘সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে?’ বিনা চেষ্টায় মরে যাব একেবারে

‘সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান?’ বৃষ্টিতে, আমি বৃষ্টিতে খানখান

সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি?’ পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি

জয় গোস্বামীর এই কবিতার লাইনগুলো নতুন করে ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই নয়, কিছু মিষ্টি প্রেমের সংলাপ, যেমন- ‘বেলা বোস হেরে গেলেও মিস বেলী কিন্তু হারেনি’, ‘মানুষের মন খারাপ থাকলে অন্যের মন ভালো করে দিতে হয়’। কবিতা, সংলাপ সবকিছুরই দেখা মিলেছে সদ্য মুক্তি পাওয়া ‘ফুলের নামে নাম’ নাটকে, যেখানে প্রথমবারের মত জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও সাদিয়া আয়মান। এটি পরিচালনা করেছেন ‘বড় ছেলে’, ‘বুকের বাঁ পাশে’, ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

তার নাটক মানেই দর্শকদের অন্যরকম ভালো লাগা। প্রচারের পর নাটকটি দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে। নিটোল প্রেমের গল্প, অভিনয় আর নির্মাণশৈলীতে মুগ্ধ দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে রীতিমত প্রশংসা ও আলোচনা। অভিনয়ে সাদিয়া নতুন হলেও নাটকটিতে তার অভিনয় যেন মুহূর্তেই দর্শক হৃদয় জয় করে নিয়েছে। তাদের ভাষ্যমতে, মেয়েটি নতুন হলেও মনেই হয়নি তিনি যে নতুন। দেখে মনে হয় তিনি অভিনয়ে অনেক পরিণত। তৌসিফের প্রশংসায় বলছেন, তিনি আগের চেয়ে যথেষ্ট ম্যাচিউর হয়েছেন। আর নির্মাতার নির্মাণ মুন্সিয়ানা নিয়ে প্রশংসা তো রয়েছেই।

নির্মাতা মিজানুর রহমান আরিয়ান জানান, একটা প্রেমের গল্প, যেটা খুবই সাধারণভাবে তুলে ধরা হয়েছে। এই সাধারণ বিষয়টাই দর্শকদের বেশি ভালো লেগেছে। তৌসিফ, সাদিয়া তারা দুজনেই চমৎকার পারফর্মেন্স করেছেন যার কারণে কাজটি সবার অনেক বেশি পছন্দ হয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ের বোদায় অসহায় মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

যৌতুকের দাবিতে নির্যাতন, শেষে তালাক: এনসিপি নেতার বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

এলএলবি শেষ পর্বের ফল প্রকাশ, পাসের হার ৮৬ শতাংশ

তাড়াইল দামিহা উদয়ন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

তোলপাড় লাইভের কণ্ঠশিল্পী জয়া সরকারসহ পরিবারের ৪ জনের ইসলাম ধর্ম গ্রহণ

দেশে এইডসের বিস্তার, আক্রান্ত হচ্ছেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও

দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে সিয়েরা লিওনের আগ্রহ প্রকাশ

জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

রাষ্ট্রপতির ভাতিজা বউ বলে কথা।। ১যুগেও আসেনি কর্মস্থলে, কিন্তু বেতন যায় ঘরে

এসএসসি ৯৭ ব্যাচের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা