বুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

সরকারের ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত

প্রতিবেদক
tulpar
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১১:৩৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক.
বাংলাদেশ সরকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে খরচ হবে ২৭৬ কোটি ৬৪ লাখ টাকা। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এবাপারে জানান।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মেঘনা এডিবল অয়েল লিমিটেড থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এজন্য ব্যয় হবে ১৯০ কোটি ২৪ লাখ টাকা।

তিনি জানান, এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিনের দাম পড়বে ১৭২ টাকা ৯৫ পয়সা। আগের ক্রয় মূল্য ছিল প্রতি লিটার ১৭৭ টাকা।

সাঈদ মাহবুব খান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউএন ট্রেডিং এর কাছ থেকে আরও ৫০ লাখ লিটার সয়াবিন কেনার অনুমোদন দেয়া হয়েছে। এ তেলও টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিনের দাম পড়বে ১৭২ টাকা ৮ পয়সা। আগের ক্রয় মূল্য ছিল ১৭৮ টাকা।

উল্লেখ্য, এর আগে ১৫ ফেব্রুয়ারি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় টিসিবির জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছিল।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জ-৩ আসনে তৃণমূলের আস্থা জাহাঙ্গীর মোল্লা

যশোরে রান্নাঘরের মাটি খুঁড়ে পিস্তল উদ্ধার

কিশোরগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৬০০ নেতাকর্মী বিরুদ্ধে মামলা

একাদশে দুই পরিবর্তন, ব্যাটিংয়ে বাংলাদেশ

রাষ্ট্রপতির ভাতিজা বউ বলে কথা।। ১যুগেও আসেনি কর্মস্থলে, কিন্তু বেতন যায় ঘরে

‘গদর টু’, ‘পাঠান’, ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড ভেঙে দিলো ‘জওয়ান’

অপহরণের একদিন পর মুফতি মহিবুল্লাহকে শিকলবাঁধা অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার, অভিযোগের তীর ইসকন অনুসারীদের দিকে

পাকুন্দিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির ১০ নেতার একযোগে পদত্যাগ

কিশোরগঞ্জ সদরকে আর্দশ উপজেলা পরিষদ গড়তে চাই–রাজিব

মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি যুক্তরাষ্ট্রের