বুধবার , ১ নভেম্বর ২০২৩ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৬০০ নেতাকর্মী বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
tulpar
নভেম্বর ১, ২০২৩ ১২:৫২ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
বিএনপি জামায়াতে ডাকা অবরোধের প্রথমদিনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি পুলিশ সংঘর্ষে দু’জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) ও বুধবার (১ নভেম্বর) সকালে কুলিয়ারচর থানা পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমসহ ৮৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০০ জনকে আসামি করে এ মামলা করে।
এ ব্যাপারে জানতে চাইলে কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান বলেন, কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক তারেক পারভেজ বাদী হয়ে দুটি এবং বাজরা এলাকায় সংঘর্ষের ঘটনায় উপ-পরিদর্শক নূরে আলম বাদী হয়ে একটি মামলা করেছেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ছয়সূতী এলাকায় পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে এসআই তারেক পারভেজ বাদী হয়ে দুটি মামলা করেন। মামলায় ৪৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০০ জনকে আসামি করা হয়। এ ছাড়া উপজেলার বাজরা এলাকায় পুলিশের ওপর হামলা, জ্বালাও-পোড়াওসহ সহিংসতার ঘটনায় এসআই নূরে আলম বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেন।
মঙ্গলবার সকালে কুলিয়ারচরের ছয়সূতী বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ চলাকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালালে ছয়সূতী ইউনিয়ন কৃষকদলের সভাপতি বিল্লাল মিয়া (৩২) ও ছাত্রদলের সহসভাপতি রেফায়েত উল্লাহ (২০) মারা যান। এ ঘটনায় ১৬ পুলিশসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। এদিকে দলের দুই নেতা নিহতের প্রতিবাদে কিশোরগঞ্জে বুধবার অর্ধদিবস হরতাল পালনের পালন করছে জেলা বিএনপি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

মুক্তি পেল ওয়ানডে বিশ্বকাপের থিম সং

বিয়েবাড়িতে হিজরা দলের তাণ্ডব: দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টারের ওপর চেষ্টা

মাঠেই মেসির সঙ্গে বাজি পোল্যান্ড গোলরক্ষকের, কে জিতলেন?

পাকুন্দিয়ায় কৃষকদের মাঝে কৃষিপন্য ও কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

আসুন, সবাই এক হয়ে সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ি: প্রধানমন্ত্রী

মিঠামইনে প্রতারণসহ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে ৩ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

কিশোরগঞ্জে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কিশোরগঞ্জে যাচাই বাছাইয়ে ৩টি আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ২ জনের স্থগিত

তাড়াইলে প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর করলেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু