বুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

‘গদর টু’, ‘পাঠান’, ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড ভেঙে দিলো ‘জওয়ান’

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ২০, ২০২৩ ৯:০৩ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক |

বলিউড বাদশা শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’। গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা ভারতীয় বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। এবার ‘গদর টু’, ‘পাঠান’, ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড ভেঙে দিলো সিনেমাটি।

Google news
বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ টুইটে (এক্স) জানিয়েছে, হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে ৪৫০ কোটি রুপি আয় করেছে ‘জওয়ান’ সিনেমা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মাত্র ১৩ দিনে ‘জওয়ান’ হিন্দি ভার্সনে আয় করেছে ৪৫০ কোটি রুপি। এ মাইলফলক স্পর্শ করতে ‘গদর টু’ সিনেমার ১৭ দিন লেগেছিল, ‘পাঠান’ সিনেমার লেগেছে ১৮ দিন, ‘বাহুবলি টু’ (হিন্দি ভার্সন) সিনেমার লেগেছে ২০ দিন।

১৩ দিনে শুধু ভারতে (হিন্দি, তামিল, তেলেগু) ‘জওয়ান’ আয় করেছে ৫১০.২৪ কোটি রুপি। ভারতে আয়ের ভিত্তিতে বর্তমানে চতুর্থ হিন্দি সিনেমা ‘জওয়ান’। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮৮৩ কোটি রুপি ছাড়িয়ে গেছে।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্র রূপায়ন করেছেন প্রিয়ামনি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

সাইমন-মৌর প্রেমকাব্য

যুবদলের কেন্দ্রীয় নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জে আনন্দ মিছিল ও সমাবেশ

৪৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

কন্ঠ শিল্পী স্বাধীন বাবু গাইলেন গীতিকার জি এম মুছা’র “পোড়া চোখ””

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

বঙ্গবন্ধুুকে ভালোবেসে ২৭ বছর ধরে নিজ উদ্যোগে শোক দিবস পালন

বাংলাদেশের হার না–মানা এক ক্রিকেটার লিখছেন ‘দ্বিতীয় জীবনের’ গল্প

নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচারের দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ও প্রতিবাদ সভা

কিশোরগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

কিশোরগঞ্জে ভিপি সোহেলের সুস্থতা কামনা দোয়া