সোমবার , ৩০ জানুয়ারি ২০২৩ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

সমমনা জোট নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ৩০, ২০২৩ ৫:৫১ পূর্বাহ্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্য নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে আজ।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

বৈঠকে বিএনপি মহাসচিবের নেতৃত্বে তার সঙ্গে থাকা নেতারা হচ্ছেন বিএনপির লিয়াঁজো কমিটির সদস্য ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং আব্দুল আউয়াল মিন্টু।

অপরদিকে, জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশ’র চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমীন বেপারী, গণদল চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডা. সৈয়দ নুরুল ইসলাম, ন্যাপ ভাসানী চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলীম লীগ (বিএমএল) সাধারণ সম্পাদক ব্যারিষ্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এম এন শাওন সাদেকী এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ২৩ সালের নভেম্বরে: ইসি

এবার সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা বাতিল

কিশোরগঞ্জে নতুন ডিসি আবুল কালাম আজাদের যোগদান

আর করতে হবে না মামলা, বেদখল জমি উদ্ধার হবে মাত্র ৭ দিনেই!

শোকের মাস আগস্ট ঘিরে আওয়ামী লীগের যত কর্মসূচি

যার জন্য নির্বাচন বাতিল হবে সে আর অংশ নিতে পারবে না: সিইসি

কিশোরগঞ্জে টাকার জন্য বাবাকে খুন, গ্রেফতার-৪, পুলিশের প্রেস ব্রিফিং

কিশোরগঞ্জে ডাম্প ট্রাক ও অটোরিকশা মুখোমোখি সংঘর্ষে দাদা-নাতিসহ নিহত-৪

পাকিস্তানে সরকারের অনাস্থা প্রধান বিচারপতির বেঞ্চের ওপর , ইমরানের নিন্দা

নেটজুড়ে বন্যার্ত স্বজনের খোঁজ পেতে আর্তনাদ