মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলার শিকার যৌথবাহিনী

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ

প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ).
কিশোরগঞ্জের ভৈরবে আসামি ধরতে গিয়ে এলাকাবাসীর হামলার শিকার হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী ১০ রাউন্ড গুলি ছোড়ে। পরে তিনজনকে গ্রেফতার করা হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া (গাইনহাটি) এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন, পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া (গাইনহাটি) এলাকার মৃত মফিজ মিয়ার ছেলে নাঈম মিয়া, একই এলাকার সুকুর মিয়ার ছেলে লাদেন ও ফুল মিয়ার ছেলে সজল মিয়া।

জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর জগন্নাথপুরের দক্ষিণপাড়া (গাইনহাটি) এবং ব্যাপারি বাড়ির যুবকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ব্যাপারি বাড়ির দুজন গুরুতর আহত হন। ১৫ সেপ্টেম্বর এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে আরও ১০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা হয়।

পরে সোমবার রাতে আসামি ধরতে গেলে এলাকাবাসী যৌথবাহিনীর ওপর হামলা চালায়। এসময় নিজেদের রক্ষা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিব জানান, রাতে যৌথবাহিনী আসামিদের গ্রেফতার করতে গেলে এলাকাবাসীর বাধার মুখে পড়ে। এ সময় পরিস্থিতি শান্ত করতে ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। পাশাপাশি এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় ৩ জনকে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

বিয়ের ৩০ বছর পর একসঙ্গে দাখিল পাস করলেন সাংবাদিক দম্পতি

মামলা তদন্তে বিশেষ অবদান-করিমগঞ্জের ওসি (তদন্ত) পেল পুরষ্কার

মানুষের কষ্ট লাঘবে চেষ্টা করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

৩০-এর বেশি জালিয়াতির অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে স্কুল ছাত্র নিহত

কিশোরগঞ্জ-৩ সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের মনোনয়ন বাতিল দাবিতে সংবাদ সম্মেলন

মেয়ের খুনি বাবা, স্বামীকে ফাঁসাতে একাধিক মামলা

শুক্রবার থেকে টানা ৯ দিনের ছুটি, মানুষ ছাড়ছে রাজধানী

ছাত্র আন্দোলন দমাতে যে নির্দেশনা দিয়েছিলেন নায়ক রিয়াজ

কিশোরগঞ্জে ৩ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা