মঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

সিরাজগঞ্জে নানিকে কুপিয়ে হত্যা: নাতির যাবজ্জীবন

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ৩১, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জ প্রতিনিধি.
সিরাজগঞ্জে নানিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে মো. সিয়াম শেখ (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকেঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন। দন্ডপ্রাপ্ত সিয়াম শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া উত্তরপাড়ার মো. রফিকুল ইসলাম শেখের ছেলে।

সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ওয়াছ করনী লকেট বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সিয়াম সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে নানির বাড়িতে যান। এসময় নানি ওয়াজেদা খাতুনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বৃদ্ধা নানিকে কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যান সিয়াম। পরে স্থানীয়রা আহত বৃদ্ধাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ওয়াজেদা খাতুন মারা যান।

পরে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর হত্যাকান্ডের ঘটনায় বৃদ্ধা ওয়াজেদার ছেলে ইউসুফ আলী বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত চলাকালে একমাত্র আসামি সিয়াম শেখ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আসামির নামে আদালতে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ২০২১ সালের ১৩ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১৮ জনের সাক্ষ্য শেষে আজ মঙ্গলবার এ রায় দেন বিচারক।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলনে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

এবার সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা বাতিল

কিশোরগঞ্জ-৩ আসনের উন্নয়নে কাজ করার সুযোগ চায়-মো. আমিনুল ইসলাম সবুজ

কিশোরগঞ্জ-৩ সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের মনোনয়ন বাতিল দাবিতে সংবাদ সম্মেলন

বিএনপি দুর্নীতিবাজদের দল: হানিফ

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

শান্ত ঝড়ে সাকিবদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়লো সিলেট

পাঁচ ভাইয়ের পর মারা গেলেন রক্তিমও

পাকিস্তানে খেলতে না আসলে নরকে যাও, ভারতকে বললেন মিয়াঁদাদ

৯৯৯ এ কল দিয়েও রক্ষা হলো না সাংবাদিকের জমির ধান