রবিবার , ২ এপ্রিল ২০২৩ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

বিশ্রামে সাকিব, টাইগারদের টেস্ট অনুশীলন শুরু

প্রতিবেদক
tulpar
এপ্রিল ২, ২০২৩ ১১:৫৮ পূর্বাহ্ণ

দৈনিক তোলপাড়,

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ শেষ করে বাংলাদেশের সামনে এবার টেস্ট চ্যালেঞ্জ। আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী মঙ্গলবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে একমাত্র টেস্ট ম্যাচটি। আর এই ম্যাচকে সামনে রেখে আজ (রোববার ২ এপ্রিল) থেকে শুরু হয়েছে স্বাগতিকদের অনুশীলন। অবশ্য শুরুর দিনেই অনুশীলনে নেই অধিনায়ক সাকিব আল হাসান। জানা গেছে, বিশ্রামে রয়েছেন তিনি।

মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে এদিন দুপুর থেকেই অনুশীলনে নেমে পড়েন টেস্ট দলের ক্রিকেটাররা। লিটন দাস থেকে শুরু করে তামিম ইকবাল, মুশফিকুর রহিম সবাইকেই বেশ সিরিয়াসই দেখা যায় অনুশীলনে। তবে লিটনকে উইকেটকিপিং নিয়ে একটু বেশিই কাজ করতে দেখা গেছে। ছিলেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তরাও। মাঠের অনুশীলন শেষে ক্রিকেটারদের দেখা গেছে ইনডোরে যেতে।

এদিকে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন ইয়াসির রাব্বি, নাসুম আহমেদ ও নুরুল হাসান সোহানরা। এছাড়া নতুন করে আবারো দলে সুযোগ পেয়েছেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। অবশ্য ইনজুরির কারণে দলে নেই জাকির হাসান।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির জোর প্রস্তুতি । মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় সাবেক জেলা প্রশাসক ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা

কিশোরগঞ্জে ৬৯ বস্তা সরকারি চাল জব্দ

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ২৩ সালের নভেম্বরে: ইসি

নির্বাচনে সেনাবাহিনীকে মাঠে নামানোর দরকার নেই: নুরুল হুদা

অষ্টগ্রামে বাঁশের খুঁটিতে তার টানিয়ে ৫৩ ঘণ্টা পর বিদ্যুৎ ফিরল

কিশোরগঞ্জে ৩০ বছরেও জমি দখলে আনতে পারিনি এ্যাডভোকেট নুরুল ইসলামের পরিবার

কিশোরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ও আসবাবপত্র ভাংচুর

যার জন্য নির্বাচন বাতিল হবে সে আর অংশ নিতে পারবে না: সিইসি

করিমগঞ্জে সাংবাদিকের উপর হামলা, অফিস ভাংচুর

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি