বৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে প্রতিপক্ষের দায়ের কোপে ভাই-বোন নিহত

প্রতিবেদক
tulpar
জুলাই ১৩, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় প্রতিপক্ষের দায়ের কোপে মাহমুদুল হাসান আলমগীর (৩১) ও তার বোন নাদিরা আক্তার (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় বিরোধপূর্ণ জমিতে গাছের চারা লাগানোকে কেন্দ্র করে বুধবার বিকেলে শামসুদ্দিনের সঙ্গে তার ভাই কাদিরের কথাকাটাকাটি হয়। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে কাদির ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শামসুদ্দিন এবং তার পরিবারের সদস্যের উপর হামলা চালায়। এসময় তারা তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
এতে ঘটনাস্থলেই মাহমুদুল হাসান আলমগীরের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত নাদিরা, সালমান, খাদিজা আক্তার ও শামসুদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নাদিরাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এদিকে, ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার রাসেল শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডে জড়িতদেও ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির জোর প্রস্তুতি । মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় সাবেক জেলা প্রশাসক ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা

৮ জেলা বন্যাকবলিত, আরও বিস্তৃত হতে পারে

এলএলবি শেষ পর্বের ফল প্রকাশ, পাসের হার ৮৬ শতাংশ

কিশোরগঞ্জে নাচে-গানে ও কেক কেটে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবাষির্কী পালন

কিশোরগঞ্জে ভাগনের হাতে মামী খুন

ভৈরবে রোগীর মৃত্যু, থানায় পাল্টাপাল্টি মামলা

সেরা চলচ্চিত্র পুরষ্কার পেলো জয়া আহসান

ইভিএম নিয়ে সিদ্ধান্তের আগে আরও বিচার-বিশ্লেষণ দরকার

ইউপি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী

অর্থমন্ত্রী একজন বোবা মানুষ, কথাই বলেন না-জাপা নেতা চুন্নু