বুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

লুট করে পালানোর সময় ডাকাতের ‘হার্ট অ্যাটাক’

প্রতিবেদক

সেপ্টেম্বর ১৪, ২০২২ ১০:৪০ পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি.

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের কেওয়াটখালী এলাকায় একাধিক যাত্রীবাহী বাসের গতিরোধ করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোররাত ৩টা থেকে ৪টা পর্যন্ত দৃষ্টিনন্দন সড়কটিতে এ ঘটনা ঘটে। তবে যাত্রীদের টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণালংকার লুট করে পালানোর সময় ডাকাত দলের সদস্য আবদুল আলীম (২৯) এক্সপ্রেসওয়েতে নির্জীব পড়ে ছিল। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। চিকিৎসক জানিয়েছেন, ওই ব্যক্তি ‘হার্ট অ্যাটাকে’ মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির কারণে রোববার মধ্যরাত থেকেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন ধীরগতিতে চলছিল। সোমবার ভোররাতে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের কেওয়াটখালী এলাকা নির্জন হয়ে পড়ে। এ সুযোগে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের গতিরোধ করে ডাকাতি করছিল ডাকাত সদস্যরা। ডাকাতিকালে তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরও করে। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালাতে শুরু করে। এ সময় ডাকাত দলের এক সদস্যকে অজ্ঞান অবস্থায় নির্মাণাধীন রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায়। অন্যরা পালিয়ে যায়।
ডাকাত দলের হামলায় আহত হৃদয় হোসেন জানান, তাঁরা ৮ বন্ধু রাজধানীর রায়েরবাগ থেকে সিএনজিচালিত অটোরিকশায় মাওয়ায় ঘুরতে আসেন। বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৩টার দিকে কেওয়াটখালী এলাকায় পৌঁছলে ৬-৭ জনের একটি ডাকাত দল তাঁদের গাড়ি থামায়। এ সময় ডাকাতরা মারধর করে তাঁদের মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। ডাকাতদের হামলায় হৃদয় ও ইমাম হোসেন নামে দুই বন্ধু আহত হন।

আহত ইমাম হোসেন বলেন, ডাকাতরা রামদা দিয়ে আমার হাতের কবজি লক্ষ্য করে কোপ দেয়। হাত সরিয়ে নিলেও আঙুলের মধ্যে কোপ লাগে। ডাকাত দল একই সময়ে একাধিক অটোরিকশা ও প্রাইভেটকারে ডাকাতি করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল আলীম আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার হরিণাপাল এলাকার বাসিন্দা ছিল সে। তার বিরুদ্ধে ঢাকা, গাজীপুর ও পটুয়াখালী থানায় ৪টি ডাকাতি মামলা রয়েছে।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মারুফা ইসলাম বলেন, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনজনকে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। এর মধ্যে দুই তরুণ ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মৃত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, ঘটনার সময় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, রাতে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ডাকাত দল অটোরিকশা, প্রাইভেটকারসহ বিভিন্ন গাড়িতে ডাকাতি করে। কেওয়াটখালী এলাকায় ঢাকা-মাওয়া এপপ্রেসওয়েতে ডিভাইডারে এক ডাকাতকে পড়ে থাকতে দেখা যায়। পলাতক অন্য ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

যমুনা গ্রুপের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স হলেন রাব্বানী

২৪ জেলায় থাকবে শৈত্যপ্রবাহ

মৌসুমীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে যা বললেন ওমর সানি

স্মার্ট কিশোরগঞ্জ গড়ে তুলতে দলীয় মনোনয়নপত্র কিনে জমা দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

ইসরায়েল, পশ্চিম তীর ও মিসর সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

দেশে এইডসের বিস্তার, আক্রান্ত হচ্ছেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও

দুই আসনেই প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

নির্বাচনি তফসিল ঘোষণা রক্তপাতকে উস্কানি দেবে : আ স ম রব

কিশোরগঞ্জে বসতঘরে ঢুকে ৪ মাসের শিশুসহ স্বামী-স্ত্রীকে কুপিয়ে আহত

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ