মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

রাষ্ট্রপতির ভাতিজা বউ বলে কথা।। ১যুগেও আসেনি কর্মস্থলে, কিন্তু বেতন যায় ঘরে

প্রতিবেদক
tulpar
আগস্ট ২০, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি ★
সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের ভাতিজা মো. শরীফ কামালের স্ত্রী দীর্ঘ একযুগ কর্মস্থলে না এসেও বেতনভাতা উত্তোলন করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত রেহেনা আক্তার চাচা শ্বশুর ও সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের প্রভাব খাটিয়ে কর্মস্থলে না গিয়ে ঢাকায় বসবাস করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত রেহেনা আক্তার কিশোরগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের একজন স্বাস্থ্যকর্মী। মো. আব্দুল হামিদ রাষ্ট্রপতি হবার পর রেহেনা আক্তার বদলি হয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তার কার্যালয়ে স্বাস্থ্য সহকারী হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি তার কর্মস্থল সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে যাননি।
অথচ প্রতি মাসে চাকরির বিপরীতে তিনি বেতন-ভাতা ঠিকই গ্রহণ করছেন।

বৌলাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খায়রুল ইসলাম ও পল্লী চিকিৎসক মাসুদ মিয়া বলেন, আমাদের এলাকায় স্বাস্থ্যসেবায় রেহেনা আক্তার নামে কোনো স্বাস্থ্যকর্মীকে কখনো পায়নি, এমনকি চিনিও না।

এ ব্যাপারে জানতে চাইলে কিশোরগঞ্জের সিভিল সার্জন মো. সাইফুল ইসলাম দৈনিক তোলপাড়কে বলেন, সঠিক তথ্যটি এই মুহুর্তে আমার কাছে নেই। কারণ তিনি সরাসরি আমার কাছে রিপোর্ট করেন না। এ বিষয়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভালো বলতে পারবেন।

দৈনিক তোলপাড় কে কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল করিম জানান, আমি ২০২২ সালে এখানে যোগদান করেছি। আগে কি হয়েছে তা বলতে পারবো না। তবে একেবারেই যে আসে না বিষয়টি এমন নয়। তবে গত ১ আগস্ট থেকে তার সঙ্গে একেবারেই যোগাযোগ নেই। আমরা তাকে শোকজ করার প্রস্তুতি নিচ্ছি এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জ শোলাকিয়া অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে চেক হস্তান্তর

বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও সংক্রমণ

কিশোরগঞ্জে শিল্প কলায় “তারুণ্যের উৎসবে” বিএনপির শহীদ জিয়াকে নিয়ে গান বন্ধ করে দিলেন কালচারাল অফিসার

কিশোরগঞ্জে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

টানা ১৭ ঘণ্টায় ৩০ পারা কুরআন শোনালেন হাফেজ শরীফ

কিশোরগঞ্জ জেলা বিএনপির থেকে পদত্যাগ করলেন ভিপি সোহেল

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: উদ্বোধন হচ্ছে ৩০ প্রকল্পের

পাবনায় মধ্যরাতে যুবলীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

কেটে গেছে তাপপ্রবাহ, বৃষ্টিপাতের আভাস

রাউজানে কলেজছাত্র হত্যার আসামি পিটিয়ে মারার ঘটনায় পুরুষশূন্য পুরো গ্রাম