রবিবার , ২২ জানুয়ারি ২০২৩ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

রাজ আমার রাজা, সে আমাকে রানির মতোই রেখেছে: পরী

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ২২, ২০২৩ ১০:৩৭ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক.
কিছুদিন আগেও তো সংসার নিয়ে টানাটানি, এখন সব ঠিকঠাক। সেটা কতটা? সেটা জানাতে, ভরা মজলিসে পরীকে চুমু খেয়েছেন রাজ। আজ এই জুটির প্রথম বিয়ে বার্ষিকীও, পারিবারিকভাবে গেল বছরের আজকের দিনে বিয়ে আনুষ্ঠানিকতা সেরেছিলেন এই তারকা দম্পতি।

এই বিশেষ দিনে একসঙ্গে সিনেমা দেখবেন রাজ-পরী। সেটা পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

রাজ প্রসঙ্গে পরী আজকের দিনে জানাচ্ছে, ‘আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি হল আজ। আমার জীবনের রাজ হলো রাজা। আমাকে সে রানির মতোই রেখেছে। রাজের মধ্যে বাচ্চাদের মতো কিছু বিষয় আছে। ভুল করলে বাচ্চাদের মতো এসে এমনভাবে সরি বলে যা খুবই সুন্দর।

শরিফুল রাজ পরী সম্পর্কে বলছেন, ‘পরী অনেক ভালো মনের মানুষ। তাকে অনেক ভালোবাসি। তার মতো করে কেউ আমাকে এতো ভালোবাসতে পারবে না। তার ভেতরে একজন মমতাময়ীর বাস। পরী কিন্তু অনেক দুষ্টু, আবার অনেক ভালোও। একটু মাথা গরম আছে। কিন্তু মনের দিক দিয়ে অনেক ভালো মনের মানুষ সে। আমার সবটুকু ভালোবাসা তার জন্য।’

গেল বছর ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও শরিফুল রাজ। গোপনে বিয়ের পর গত বছরের জানুয়ারিতে বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরী। গেল ১০ আগস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক সন্তান, নাম শাহেম মুহাম্মদ রাজ্য।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে যাচাই বাছাইয়ে ৩টি আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ২ জনের স্থগিত

এসএসসি ৯৭ ব্যাচের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা

শর্মিলা ঠাকুর-ঋতুপর্ণা একসঙ্গে প্রথমবার সিনেমায় আসছেন

নরসিংদীতে বিএনপি কার্যালয়ে আবার হামলা–ভাঙচুর

৭দফা দাবিতে কিশোরগঞ্জে গণ অনশনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

শিশুদের ঝগড়া নিয়ে অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২৫

কিশোরগঞ্জে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

দেশে ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১১৫

যুক্তরাষ্ট্রে মাংসখেকো ব্যাকটেরিয়ার আক্রমণে ১২ জনের মৃত্যু

দুর্নীতীতে অভিযুক্ত শিক্ষক এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক