রবিবার , ২৪ জুলাই ২০২২ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

পিরোজপুরে একজনের ১৪ বছর কারাদণ্ড

প্রতিবেদক

জুলাই ২৪, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি.
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জাল টাকা লেনদেনের মামলায় মো. জাকির হোসেন হাওলাদার (৪২) নামের এক জনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন ভান্ডারিয়া উপজেলার ইকরি গ্রামের মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৬ সালের ২৯ নভেম্বর উপজেলার ইকরি বাজারের মা কসমেটিকসের সামনে থেকে জাল টাকা ক্রয় বিক্রয়ের সময় মো. জাকির হোসেন হাওলাদারকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। পরে ওই দিন ভান্ডারিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মো. কামরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় ২০১৭ সালের ১৪ মে ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেন আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ৯ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

যেসব খাবার লেবুর সঙ্গে খাওয়া ঠিক নয়

যমুনা গ্রুপের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স হলেন রাব্বানী

তুরস্ক ইলেকশন কাউন্সিলের চেয়ারপারসনের বাংলাদেশ সফরে আগ্রহী

শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় সাবেক এমপি হাবিবুলসহ চার জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ১

এদেশে সঙ্গীতজগতে এক গর্বিত নাম কণ্ঠশিল্পী সুরকার গীতিকার স্বাধীন বাবু

নীরবতার চাদরে মুড়ে আছে ঢাকা কলেজ

কিশোরগঞ্জে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)বার্ষিক ষ্টাফ রিট্রিট উদযাপন

কিশোরগঞ্জে ট্রাক্টর চাপায় শিক্ষকসহ নিহত ২

অর্থমন্ত্রী একজন বোবা মানুষ, কথাই বলেন না-জাপা নেতা চুন্নু