বুধবার , ৪ মার্চ ২০২৬ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি মিজান ও সাধারণ সম্পাদক পদে রতন বিজয়ী

প্রতিবেদক
tulpar
মার্চ ৪, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ♦
‎কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিজয়ী হয়েছে
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অপরদিকে ৫টি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা।

‎বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনের দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইদ্রিস আলী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

‎ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ১৯৯ ভোট পেয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম শহীদ পেয়েছেন ১৭৫ ভোট।
‎সহসভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট এম. এ. সাজাদ্দুল হক ২৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। একই পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মুফতী মো. জাকির খান ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

‎সাধারণ সম্পাদক পদে ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম রতন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল পেয়েছেন ১৬৬ ভোট।

‎সহসাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মো. আবু সাইম ২২৭ ভোট এবং অ্যাডভোকেট সাজ্জাদুল হক ভূইয়া ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

‎লাইব্রেরিয়ান পদে অ্যাডভোকেট মো. আবু বাক্কার সিদ্দিক মিলন, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম এবং অডিটর পদে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ভূইয়া উৎপল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা সবাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী।

‎সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীদের মধ্যে অ্যাডভোকেট মো. আবু হানিফ ৩৬০ ভোট, অ্যাডভোকেট মো. সারওয়ার আলম ৩৩৭ ভোট এবং অ্যাডভোকেট মো. সোহাগ মিয়া ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মো. কোরবান আলী ৩৩৭ ভোট এবং অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম ৩৩৮ ভোট পেয়ে বিজয়ী হন।

‎নির্বাচন শেষে সমিতি প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশে ফলাফল ঘোষণা করা হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

আন্দোলনের মুখে এইচএসসির বাকি পরীক্ষা বাতিল

জমি দখল করলে ৭ বছর কারাদণ্ড

কিশোরগঞ্জে হাজারো দর্শক মাতালো তোলপাড়ের শিল্পীবৃন্দ

কিশোরগঞ্জে যুবকে জবাই করে হত্যা, ঘাতক গ্রেপ্তার

করিমগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

অপহরণের একদিন পর মুফতি মহিবুল্লাহকে শিকলবাঁধা অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার, অভিযোগের তীর ইসকন অনুসারীদের দিকে

কিশোরগঞ্জের সাবেক এমপি কবির উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন

ইসরায়েল, পশ্চিম তীর ও মিসর সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

এবার দুই মামলায় ধরা খেলো রাষ্ট্রপতির ভাই-বোন ও ভাতিজা

শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় সাবেক এমপি হাবিবুলসহ চার জনের যাবজ্জীবন