বুধবার , ২০ এপ্রিল ২০২২ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

উজানের ঢলে ২০০ হেক্টর জমির ধান পানিতে

প্রতিবেদক

এপ্রিল ২০, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ণ

তোলপাড় ডেস্ক.
উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্রায় ২০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ফলে আধাপাকা ধান কাটতে বাধ্য হচ্ছে কৃষকরা।

টানা তিন দিন পানি বৃদ্ধি পাওয়ায় সদর, ভলাকূট, বুড়িশ্বর, গোয়ালনগর, পূর্বভাগসহ ছয়টি ইউনিয়নের হাওর এলাকার জমি তলিয়ে গেছে।

বুধবার ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, মঙ্গলবার পর্যন্ত জেলার নদ-নদীর পানি বেড়েছে এক দশমিক ৮৩ মিটার। আজ পাঁচ সেন্টিমিটার পানি কমেছে। তবে ভোর থেকে যেহেতু বৃষ্টি হয়েছে, তাই আগামীকাল আবারও পানি বাড়তে পারে।

ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রবিউল হক মজুমদার বলেন, উজানের পানি নেমে আসার কারণে নাসিরনগরের তিতাস, বলভদ্র ও লঙঘর নদী সংলগ্ন প্রায় ২০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হাওরের উজানের জমি এখনও সুরক্ষিত আছে।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, হাওর এলাকায় প্রায় ৩২ হাজার দুই হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত নয় হাজার ৩১০ হেক্টর জমির ধান কাটা হয়ে গেছে, যা মোট জমির শতকরা ২৯ ভাগ।

তিন দিনে নদ-নদীতে দুই ফুটের বেশি পানি বেড়েছে উল্লেখ করে ভলাকূট গ্রামের কৃষক রহিছ মিয়া বলেন, কয়েক দিন আগে শিলা বৃষ্টিতে ধানের অনেক ক্ষতি হয়েছে। এবার সুনামগঞ্জের পানি এসে সব ধান ভাসিয়ে নিয়ে গেছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জ সদর উপজেলায় পানি ব্যবহারকারী গ্রুপের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

খুলনায় প্রকাশ্যে গুলি করে হত্যা

বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও সংক্রমণ

তাড়াইল দামিহা উদয়ন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

হোসেনপুরের বিশিষ্ট্য রাজনীতিবিদ নুরুল আমিন বকুল আর নেই

কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল শেষে হরতাল ও অবরোধ এর আলটিমেটাম

নির্বাচনি তফসিল ঘোষণা রক্তপাতকে উস্কানি দেবে : আ স ম রব

কিশোরগঞ্জবাসীর জন্য সরকারি চাকরির সুযোগ, পদ ১৩০

সমমনা জোট নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে

দুই বোন সাবিলা-নাবিলার ‘মুখোমুখি অন্ধকার’