সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

শিল্পী সমাজের আন্দোলনের মুখে জেলা কালচারাল অফিসার ঝুমুর সাময়িক বরখাস্ত

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি★
কিশোরগঞ্জ শিল্পী সমাজের আন্দোলনের মুখে কিশোরগঞ্জ জেলা কালচারাল অফিসার তানিয়া আক্তার ঝুমুরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ ৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ আন্দোলনমুখী শিল্পীদের মাঝে এসে তিনি তাকে বরখাস্ত করার ঘোষণা দেন। তার স্থলে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেলকে এ দ্বায়ীত্ব বুঝিয়ে দেন। তানিয়া আক্তার ঝুমুরকে অপসরণ করার জন্য প্রক্রিয়া শুরু করবেন বলে জানান জেলা প্রশাসক।

উল্লেখ্য যে, গত দুইদিন (রবিবার ও সোমবার) ধরে জেলা কালচারাল অফিসার এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দূর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে কিশোরগঞ্জ জেলার শিল্পী সমাজের শিল্পীবৃন্দ জেলা শিল্পকলায় আন্দোলন শুরু করেন। প্রথম দিন আন্দোলনের আভাস পেয়েই অফিস থেকে শিল্পকলা ছেড়ে পালিয়ে যান ঝুমুর। তার পর থেকে শিল্পীদের আন্দোলনের মুখে তিনি আর অফিসে আসতে পারেননি। পরে আজ সন্ধ্যায় জেলা প্রসাশক নিজে এসে তাকে বরখাস্তের ঘোষণা দেন।
এদিকে শিল্পী সমাজের পক্ষ থেকে ইফতেকার হোসেন সাকিব কে এ আন্দোলনের প্রতিনিধিত্বের দ্বায়ীত্ব দেয়া হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

গণভোট নিয়ে যারা আজ প্রশ্ন তুলছেন, তারাই মূলত পলাতক শক্তি – কিশোরগঞ্জে…..আদিলুর রহমান

১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড পিরোজপুর, মৃত্যু ১

ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৮৯ রোগী

মুঠোফোনে ভূমিকম্পের সতর্কবার্তা পাবেন যেভাবে

পঞ্চগড়ে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

বিয়েবাড়িতে হিজরা দলের তাণ্ডব: দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টারের ওপর চেষ্টা

তারেক-জোবায়দাকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ

নির্বাচনের আগে একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড বাড়াচ্ছে উদ্বেগ

হাওরে ২৯ হাজার হেক্টর কৃষিজমি এখনো জলাবদ্ধ ।। রবিশস্য ও বোরো ধান আবাদ নিয়ে আশঙ্কায় কৃষক

রাউজানে কলেজছাত্র হত্যার আসামি পিটিয়ে মারার ঘটনায় পুরুষশূন্য পুরো গ্রাম