বুধবার , ২১ আগস্ট ২০২৪ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩ কর্মকর্তা

প্রতিবেদক
tulpar
আগস্ট ২১, ২০২৪ ৮:১৯ পূর্বাহ্ণ

তোলপাড় ডেস্ক #
এবার পুলিশের প্রভাবশালী উচ্চপদস্থ তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- অতিরিক্ত আইজিপি (ক্রাইম) মো. আতিকুল ইসলাম, ডিআইজি অপারেশন (অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান।

প্রজ্ঞাপন তিনটিতে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হলো।

পুলিশের প্রভাবশালী এই কর্মকর্তাদের বিরুদ্ধে গুম, গায়েবি মামলা, হয়রানিমূলক মামলার মাস্টারমাইন্ড এবং পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ রয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

বাজিতপুরে এমপির বিরুদ্ধে সন্ত্রাসী হামলা মদদের অভিযোগ আ’লীগের

যারা হিন্দু সম্প্রদায়ের গুজব ছড়িয়েছে তাদের গ্রেফতারে অভিযান চলছে: বিজিবি

মামলা না করে ফিরে গেলেন হিরো আলম

কিশোরগঞ্জে সরকারি চাল আত্মসাতের মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

ভিজিটিং কার্ড ছাপিয়ে মানুষ মারার ‘অর্ডার’ নিতেন বুলেট।

মিঠামইনে প্রতারণসহ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

নারী কেলেঙ্কারি সেই ইউএনওকে করিমগঞ্জ থেকে প্রত্যাহার

অষ্টগ্রামে বাঁশের খুঁটিতে তার টানিয়ে ৫৩ ঘণ্টা পর বিদ্যুৎ ফিরল

পাগলা মসজিদের নিলাম সেন্ড্রিকেটের হামলা আহত ২ সাংবাদিক।।গ্রেফতার -২

কিশোরগঞ্জে নতুন ডিসি আবুল কালাম আজাদের যোগদান