বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

এবার নিজ বাড়িতে দুই মন্ত্রীকে খাওয়ালেন ডিআইজি হারুন

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ৭, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে নিজ বাড়িতে দুই মন্ত্রীকে দুপুরের খাবার খাইয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মোহাম্মদ হারুন-অর–রশীদ।

গতকাল বুধবার উপজেলার হোসেনপুর গ্রামে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারকে দুপুরের খাবার খাওয়ান তিনি।

হারুন–অর–রশিদ তাঁর ফেসবুক পেইজে উল্লেখ করেন, বুধবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার কিশোরগঞ্জের প্রেসিডেন্ট রিসোর্টে আসেন। এ সময় প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক তাঁদের ফুল দিয়ে বরণ করেন। পরে অতিথিদের তিনি (হারুন) তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যান।

পোস্টে ডিবি প্রধান বলেন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তাঁর আত্মীয় হওয়ায় পারিবারিক মিলনমেলায় তাঁর বাড়িতে যান। এ ছাড়া রাষ্ট্রীয় কাজে কিশোরগঞ্জ সফরে থাকা পরিকল্পনামন্ত্রী তাঁর আমন্ত্রণে কিছুক্ষণ তাঁর বাড়িতে অবস্থান করেন এবং দুপুরের খাবার গ্রহণ করেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তাঁর আত্মীয় হওয়ায় পারিবারিক মিলনমেলায় তাঁর বাড়িতে যান। এ ছাড়া রাষ্ট্রীয় কাজে কিশোরগঞ্জ সফরে থাকা পরিকল্পনামন্ত্রী তাঁর আমন্ত্রণে কিছুক্ষণ তাঁর বাড়িতে অবস্থান করেন।
এ সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি

মিথ্যাচারের জন্য নোবেল দিলে মির্জা ফখরুল পেতেন : ওবায়দুল কাদের

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মনে করেন জি এম কাদের

কিশোরগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৬০০ নেতাকর্মী বিরুদ্ধে মামলা

বিয়েবাড়িতে হিজরা দলের তাণ্ডব: দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টারের ওপর চেষ্টা

মালয়েশিয়া দিয়ে ট্রাম্পের পাঁচ দিনের এশিয়া সফর শুরু

অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা

আবারও অভিযোগ উঠেছে কটিয়াদী ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা এনামুল ইসলাম খানের বিরুদ্ধে

বাংলাদেশের হার না–মানা এক ক্রিকেটার লিখছেন ‘দ্বিতীয় জীবনের’ গল্প

কোনো বাপের বেটা পারবেনা আমারে থামাইতে