সোমবার , ৭ আগস্ট ২০২৩ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

ক্রিকেট বিশ্বকাপের ট্রফি এখন বাংলাদেশে

প্রতিবেদক
tulpar
আগস্ট ৭, ২০২৩ ৯:২০ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক #
রোববার মধ্যরাতের খানিক পরই ঢাকায় এসে পৌঁছায় আইসিসির বিশেষ ট্রফি ট্যুরের বিমান। বিমানটি বহন করে এনেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ট্রফিটিকে। এই বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে অবস্থান করবে তিনদিন। যার প্রথমদিন আজ।

আজ বিশেষ কোনো সূচি রাখা হয়নি বিশ্বকাপ ট্রফি ট্যুরের। শুধুমাত্র একটি অফিসিয়াল ফটোসেশন হওয়ার কথা, পদ্মা বহুমুখি সেতুতে। বিকেল ৩টা নাগাদ এই অফিসিয়াল ফটোসেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পদ্মা সেতুতে অফিসিয়াল ফটোশ্যুট শেষ করে ঢাকায় ফিরে আসবে আইসিসি বিশ্বকাপ ট্রফি। ৮ আগস্ট, মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে।

সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। তবে এই প্রদর্শনীতে থাকতে পারবে না সাধারণ মানুষ। এখানে উপস্থিত থাকবেন জাতীয় দলের ক্রিকেটার, নারী জাতীয় দল, বর্তমান ও সাবেক জাতীয় ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক ও মিডিয়া কর্মীরা।
সর্বসাধারণের জন্য বিশ্বকাপ ক্রিকেট ট্রফি দেখার সুযোগ মিলবে আগামী বুধবার (৯ আগস্ট)। স্থান, পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমল। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা শপিংমলে বিশ্বকাপ ট্রফি সর্বসাধারনের জন্য প্রদর্শন করা হবে। এরপর ট্রফি ফিরে যাবে পরবর্তী গন্তব্য, কুয়েতে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ক্যাফেটেরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

আধুনিক চিকিৎসা: ফুসফুসের ক্যান্সারের

মুক্তির আগে ‘ওরা ৭ জন’ সিনেমা দেখার সুযোগ

বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু, পানিবন্দী ৯ লাখ পরিবার

‘ভুয়া মুক্তিযোদ্ধা’ শনাক্তে ডিসি-ইউএনও অফিসে টাঙানো হচ্ছে তালিকা

বিয়ের পাঁচদিন যেতে হাওরের পানিতে ডুবে মারা গেলেন হুসাইন হিমেল

তাড়াইলে মামলা তুলে নেওয়ার হুমকির ঘটনায় থানায় জিডি, সাংবাদিক পরিবার নিরাপত্তাহীনতায়

এবার নিজ বাড়িতে দুই মন্ত্রীকে খাওয়ালেন ডিআইজি হারুন

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলনে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

বেশ করেছি প্রেম করেছি করবই তো…