মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

জেলেনস্কির প্রধান সহযোগীর পদত্যাগ

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ২৪, ২০২৩ ১২:৪৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক ||
রাশিয়ার হামলা যখন তীব্র হচ্ছে, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন প্রধান সহযোগী পদত্যাগ করেছেন। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

কিরিলো টিমোশেঙ্কো ছিলেন প্রেসিডেন্টের দপ্তরের উপ-প্রধান। তিনি পদত্যাগের পর জেলেনস্কিকে ‘প্রতিদিন এবং প্রতি মিনিটে ভাল কাজ করার সুযোগের দেওয়ার জন্য’ ধন্যবাদ জানান।

কিরিলোর বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যয়বহুল গাড়ি ব্যবহারের সাথে যুক্ত কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। অবশ্য তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই তার সরকারের মধ্যে রদবদল আসছে। টিমোশেঙ্কোকে বিদায় দেওয়া জেলেনস্কির সেই পদক্ষেপের অংশ বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, ইউক্রেন জোটে যোগ দেওয়ার যে আবেদন জমা দিয়েছে তা আরও অগ্রসর করতে চাইলে দেশটিকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করতে হবে।

ইতোমধ্যে ইউক্রেন কর্তৃপক্ষ সব সরকারি কর্মকর্তাদে দেশন ছেড়ে যেতে নিষেধ করেছে। সোমবার উপ-অবকাঠামো মন্ত্রী ভাসিল লোজিনস্কিকে চার লাখ ডলার ঘুষ গ্রহণের অভিযোগে পুলিশ আটক করেছে। পরে তাকে বরখাস্তও করা হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

এবার পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৮ কোটি ২১ লাখ টাকা

ভৈরবে রোগীর মৃত্যু, থানায় পাল্টাপাল্টি মামলা

নির্বাচনি তফসিল ঘোষণা রক্তপাতকে উস্কানি দেবে : আ স ম রব

অপহরণের একদিন পর মুফতি মহিবুল্লাহকে শিকলবাঁধা অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার, অভিযোগের তীর ইসকন অনুসারীদের দিকে

কিশোরগঞ্জ-৫ আসনে জাপার মনোনয়ন প্রত্যাশী অ্যাড. শামছুল আলম মাঠ চষে বেড়াচ্ছেন

দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে সিয়েরা লিওনের আগ্রহ প্রকাশ

তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করবে আওয়ামী লীগ

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: উদ্বোধন হচ্ছে ৩০ প্রকল্পের

ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবেন প্যানেল চেয়ারম্যান

শোক দিবসে বিনম্র শ্রদ্ধা জানালেন কিশোরগঞ্জবাসি