মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবেন প্যানেল চেয়ারম্যান

প্রতিবেদক
tulpar
আগস্ট ২০, ২০২৪ ৮:৩২ পূর্বাহ্ণ

বিশেষ প্রতিবেদক
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া যাবে। আর প্যানেল চেয়ারম্যান অনুপস্থিত থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারদের (ভূমি) এই দায়িত্ব দেওয়া যাবে। বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকেরা এই দায়িত্ব দিতে পারবেন।

সোমবার এ বিষয়ে পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এর আগে এদিন ১২টি সিটি করপোরেশনের মেয়র, ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যান এবং সারা দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। অপসারণ করা মেয়র ও চেয়ারম্যানদের জায়গায় সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিষয়ে পরিপত্রে বলা হয়, দেখা যাচ্ছে দেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বর্তমানে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত আছেন। ফলে ইউনিয়ন পরিষদের জনসেবাসহ সাধারণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

এ অবস্থায় অনুপস্থিত চেয়ারম্যানদের কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক নিজ নিজ অধিক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিতে করতে পারবেন। আর প্যানেল চেয়ারম্যানের অনুপস্থিতিতে অথবা যেকোনো জটিলতা দেখা দিলে ইউএনও বা সহকারী কমিশনারকে (ভূমি) আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা যাবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

লুট করে পালানোর সময় ডাকাতের ‘হার্ট অ্যাটাক’

শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় সাবেক এমপি হাবিবুলসহ চার জনের যাবজ্জীবন

কি‌শোরগ‌ঞ্জে ২১ বছর পর প্রকাশ্যে জামায়া‌তে ইসলামীর কর্মী সম্মেলন

জামিনে মুক্ত হাজী সেলিম

দুই বোন সাবিলা-নাবিলার ‘মুখোমুখি অন্ধকার’

কিশোরগঞ্জ সদর উপজেলায় পানি ব্যবহারকারী গ্রুপের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

আবারও অভিযোগ উঠেছে কটিয়াদী ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা এনামুল ইসলাম খানের বিরুদ্ধে

দেশে ডেঙ্গুতে মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না: জিএম কাদের

গত বছরে শতভাগ ফেল করা সেই স্কুলে এবার সবাই পাস

রাশেদ খান মেনন গ্রেফতার