রবিবার , ২২ জানুয়ারি ২০২৩ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

বেড়েছে সাকিবের বেতন, কমেছে মুশফিকের

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ২২, ২০২৩ ১০:৫৩ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক.
সব ফরম্যাট মিলিয়ে মোট ৩৯৮টি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিমের সংখ্যাটা সেখানে আরও বেশি, ৪২৫টি। ১৭ বছর ধরে দেশের হয়ে সর্বোচ্চ এই ম্যাচ খেলার কারণেই মুশফিকুর রহিম ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থেকে সবার চেয়ে বেশি বেতন তুলতেন বিসিবি থেকে। কিন্তু গতকাল বিসিবি প্রকাশিত নতুন চুক্তিতে মুশফিকুর রহিমকে টি২০ ফরম্যাটে রাখা হয়নি। আর এ কারণেই এবার তাকে টপকে সর্বোচ্চ বেতন তুলবেন সাকিব আল হাসান।

তিন ফরম্যাটের চুক্তিতেই শুধু নেই তিনি, দুই ফরম্যাটের অধিনায়কও এখন সাকিব। বিসিবির নিয়ম অনুযায়ী, অধিনায়ক হিসেবে সাকিব ও তামিম দু’জনই ৪০ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন। তাই সব মিলিয়ে সাকিবের বেতন এখন মাসে প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা।

বিসিবি সূত্রের খবর, সাকিবের পরই সর্বোচ্চ বেতন তামিম এবং মুশফিকের। তাঁরা দু’জনই টেস্ট এবং ওয়ানডেতে রয়েছেন। ওয়ানডে অধিনায়ক তামিমের বেতন হবে প্রায় ৭ লাখ টাকা আর মুশফিকের হবে প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়া থানার নতুন ওসি নাহিদ হাসান সুমন

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

বিনা টিকেটে রেল ভ্রমণ, পাপমুক্ত হতে ১০ হাজার টাকা প্রদান

না‌দিম হত্যার বিচার দা‌বি‌তে সোচ্চার কি‌শোরগ‌ঞ্জের সাংবা‌দিক সমাজ

সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের বললেন ম্যাজিস্ট্রেট “আপনারা তো সন্ত্রাসী”

পিরোজপুরে একজনের ১৪ বছর কারাদণ্ড

বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু, পানিবন্দী ৯ লাখ পরিবার

জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

দুর্নীতীতে অভিযুক্ত শিক্ষক এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

প্রধানমন্ত্রী’র দেয়া বাকি ফ্যামিলি কার্ড বিতরণ করলো কৃষি ব্যাংক কিশোরগঞ্জ শাখা