রবিবার , ৭ এপ্রিল ২০২৪ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড পিরোজপুর, মৃত্যু ১

প্রতিবেদক
tulpar
এপ্রিল ৭, ২০২৪ ৮:৪৭ পূর্বাহ্ণ

পিরোজপুর প্রতিনিধি..
পিরোজপুরে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে কয়েকশ বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় রুবি নামে এক গৃহবধূ মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। রোববার (৭ এপ্রিল) সকাল ৯টা ৪৫মিনিট থেকে ৯টা ৫৫মিনিট পর্যন্ত চলে এ ঝড়।

ঝড়ে মারা যাওয়া ওই গৃহবধূ রুবি সদর উপজেলার মরিচাল এলাকার বাসিন্দা। এ সময় তার শিশুসন্তানও গুরুতর আহত হয়।

এদিকে ঝড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো জেলার বিদ্যুৎ সংযোগ। গাছপালা ভেঙে পড়ে পিরোজপুরের সঙ্গে বরিশালের সড়কসহ বিভিন্ন এলাকার যোগাযোগও বন্ধ হয়ে গেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান কে বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত রুবি নামের একজনের মৃত্যুর খবর পেয়েছি। শতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য শুকনো খাবার ও ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, মৃতের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

জাতীয়তাবাদী মটর চালক দলের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কারও দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ আর নেই

কিশোরগঞ্জে শুকতারার উদ্যোগে তালগাছ রোপন

কক্সবাজার থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রধান শিক্ষকের পুর্ণবহালের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান

মুসলিম উম্মাহর ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী’র দেয়া বাকি ফ্যামিলি কার্ড বিতরণ করলো কৃষি ব্যাংক কিশোরগঞ্জ শাখা

কিশোরগঞ্জে কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির সভাপতি নিহত

কিশোরগঞ্জ-৫ আসনে জাপার মনোনয়ন প্রত্যাশী অ্যাড. শামছুল আলম মাঠ চষে বেড়াচ্ছেন