বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

পাচারকালে ১৫ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ – আটক ৩

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ৬, ২০২৩ ১:২৫ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জে ১৪ হাজার ৮৫০ কেজি ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে সদর উপজেলার মহিনন্দ ভদ্রপাড়ার চানমারি মোড় থেকে চোরাকারবারি চক্রের তিনজনকে আটক করে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
আটকরা হলেন, জেলার তাড়াইল উপজেলার কৌলিগাতী গ্রামের মৃত আব্দুল সোবহান খানের ছেলে মো. বায়োজিদ খান (৪৭), সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের ঝালুপাড়া গ্রামের মো. জাফর আলীর ছেলে মো. জাহাঙ্গীর (২৮) ও পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি গ্রামের মৃত মীর হোসেনের ছেলে মো. আশরাফ (৫২)।
র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পে স্কোয়াড্রন লিডার কোম্পানি অধিনায়ক মো. আশরাফুল কবির বিকেল ৩টায় প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি চোরাকারবারি চক্র সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি নেত্রকোনা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কিশোরগঞ্জে নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল বুধবার সকাল সোয়া ৬টায় তাড়াইলের দিক থেকে কিশোরগঞ্জ শহরের দিকে আসতে থাকা ১টি ট্রাকে তল্লাশি করে। এ সময় ট্রাকে চিনির বস্তা পাওয়া যায়। পরে তাদের চিনির বৈধ কাগজপত্র দেখাতে বললে তারা দেখাতে না পারায় ট্রাকে থাকা অবৈধ ১৪ হাজার ৮৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও নগদ ১৭ হাজার টাকাও জব্দ করা হয়।
র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পে স্কোয়াড্রন লিডার কোম্পানি অধিনায়ক মো. আশরাফুল কবির জানান, জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন যাবৎ নেত্রকোনা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ ভারতীয় চিনি দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রির কথা স্বীকার করেন। উদ্ধারকৃত ভারতীয় চিনিসহ আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

উজানের ঢলে ২০০ হেক্টর জমির ধান পানিতে

নাদিম হত্যার বিচার দাবিতে সোচ্চার কিশোরগঞ্জের সম্পাদক পরিষদ

ইসরায়েল, পশ্চিম তীর ও মিসর সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

কিশোরগঞ্জে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় তিন ভাইসহ ৭ জনের যাবজ্জীবন

স্মার্ট কিশোরগঞ্জ গড়ে তুলতে দলীয় মনোনয়নপত্র কিনে জমা দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

সাইবার নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের ভয়ের কারণ নেই: বিএমএসএফ

জায়েদ খানের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিকভাবে

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতিসৌধ উদ্বোধন

রাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরীমণি