শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

পঞ্চগড়ে সারজিসের মনোনয়ন বৈধ ঘোষণা

প্রতিবেদক
tulpar
জানুয়ারি ৩, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ণ

মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সারজিস আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান।
মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া হলফনামার তথ্য অনুযায়ী, সারজিস আলমের হাতে নগদ অর্থ রয়েছে ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ১ লাখ টাকা। তার নামে দানকৃত কৃষিজমির পরিমাণ ১৬ দশমিক ৫০ শতক। অর্জনকালে ওই জমির আর্থিক মূল্য ছিল ৭ হাজার ৫০০ টাকা, যা বর্তমানে আনুমানিক ৫ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
ব্যবসা থেকে বছরে তার আয় ৯ লাখ টাকা। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি স্নাতকোত্তর (মাস্টার্স) উল্লেখ করেছেন।
হলফনামার তথ্যে দেখা যায়, সারজিস আলমের নামে একটি মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। তার নামে কোনো বন্ড, ঋণপত্র বা স্টক এক্সচেঞ্জভুক্ত শেয়ার নেই। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ৭৫ হাজার টাকা এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্য ৭৫ হাজার টাকা। তার কোনো আগ্নেয়াস্ত্র নেই। এছাড়া তার নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট বা ভবনও নেই।
২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্নে সারজিস আলম তার মোট আয় দেখিয়েছেন ২৮ লাখ ৫ হাজার টাকা। আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট সম্পদের মূল্য ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। এ খাতে তিনি ৫২ হাজার ৫০০ টাকা আয়কর পরিশোধ করেছেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে প্রতিপক্ষের দায়ের কোপে ভাই-বোন নিহত

অপহরণের একদিন পর মুফতি মহিবুল্লাহকে শিকলবাঁধা অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার, অভিযোগের তীর ইসকন অনুসারীদের দিকে

পতনের মুখে পাকিস্তানে ইমরান খানের সরকার?

সুযোগ এসেছে তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার, কিশোরগঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

দুই দিনে ৩২ কোটি ছাড়ালো কার্তিক-কিয়ারা জুটির সিনেমার আয়

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে যেসব জেলা

ভৈরবে দুই পক্ষে সংঘর্ষে ২৫ জন আহত, ৪০ বাড়িঘর ভাঙচুর

কিশোরগঞ্জ-৩ সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের মনোনয়ন বাতিল দাবিতে সংবাদ সম্মেলন

ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবেন প্যানেল চেয়ারম্যান

তোলপাড় লাইভের কণ্ঠশিল্পী জয়া সরকারসহ পরিবারের ৪ জনের ইসলাম ধর্ম গ্রহণ