বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৮৯ রোগী

প্রতিবেদক
tulpar
সেপ্টেম্বর ৭, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৬৮৯ জন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৬৮৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯৯ জন ও ঢাকার বাইরের এক হাজার ৭৯০ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৪০ হাজার ৭১১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৪ হাজার ১৬২ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭৬ হাজার ৫৩৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৩০ হাজার ৩০৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৯ হাজার ৫২৪ জন এবং ঢাকার বাইরের ৭০ হাজার ৭৮৫ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে মেয়ে ধর্ষণের মামলা তুলে নিতে বাবাকে হুমকি, প্রতিবাদে মানববন্ধন

সম্পত্তির ভাগ চাওয়ায় শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ

৪৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জ সদরকে উন্নত নাগরিক সেবার মডেল উপজেলা পরিষদ গড়তে চাই–মুনিয়া নাশিদ মুন্নী

কিশোরগঞ্জ জেলা বিএনপির থেকে পদত্যাগ করলেন ভিপি সোহেল

এবার ভারত-পাকিস্তান সীমান্তে রাতভর গোলাগুলি, ব্যাপক উত্তেজনা

সুস্থ থাকতে যা করতে হবে: ডা. মাহমুদুর রহমান সিদ্দিকী

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: উদ্বোধন হচ্ছে ৩০ প্রকল্পের

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ পাবে তরুণরা: আলী রীয়াজ

দুর্নীতীতে অভিযুক্ত শিক্ষক এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক