শনিবার , ২৩ জুলাই ২০২২ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও সংক্রমণ

প্রতিবেদক

জুলাই ২৩, ২০২২ ৯:৫৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক.
মহামারীতে বিশ্বজুড়ে আগের দিনের তুলনায় করোনা মৃত্যু এবং সংক্রমিত রোগীর সংখ্যা দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭৫৯ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৬১ হাজার ৫৮৮ জন। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ২৪ হাজার ৭৭৮ জন।

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য জানা গেছে।

শুক্রবার দৈনিক সংক্রমণ বিশ্বে শীর্ষে ছিল জাপান; আর এ দিন কোভিডজনিত অসুস্থতায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

জাপানে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৮৮৬ জন এবং এ রোগে মারা গেছেন ৩৮ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এ দিন কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৩০৯ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ১৫১ জন।

জাপান ও যুক্তরাষ্ট্র ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো— ফ্রান্স (নতুন আক্রান্ত ৭৪ হাজার ৩৪৮, মৃত ১১৩), ইতালি (নতুন আক্রান্ত ৭১ হাজার ৭৫ জন, মৃত ১৫৫ জন), দক্ষিণ কোরিয়া (নতুন আক্রান্ত ৬৮ হাজার ৫৭৯ জন, মৃত ৩১ জন), ব্রাজিল (মৃত ২৭৫ জন, নতুন আক্রান্ত ২৪৪ জন), স্পেন (মৃত ১৮১ জন, নতুন আক্রান্ত ২৪ হাজার ২৩৪ জন) ও মেক্সিকো (মৃত ১১৫ জন, নতুন আক্রান্ত ৩৩ হাজার ৬৬০ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ৫২৮ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৬৮৯ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৪০ হাজার ৮৩৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৭ কোটি ৩৫ লাখ ১ হাজার ২১৩ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৪ লাখ ৭০২ জনের।

এছাড়া করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৫৩ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৯৮৩ জন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে হাজারো দর্শক মাতালো তোলপাড়ের শিল্পীবৃন্দ

আমারে হিজড়া বানাইয়া রাইখেন না-শেখ মুজিবুর রহমান ইকবাল

এবার পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৮ কোটি ২১ লাখ টাকা

কিশোরগঞ্জে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

৩০০ আসনে ১,৮৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭২৩

১২ দিনেই শাহরুখের পাঠানের আয় ৮৩২ কোটি রুপি

মুজিব কখনো চায়নি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক : জামায়াত সেক্রেটারি

আচমিতা ইউনিয়ন পরিষদে মৃত্যু সনদ প্রদানে গোপনে টাকা নেওয়ার অভিযোগ

রবিবার রাজশাহীতে প্রায় ১৩১৭ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মাদকমুক্ত গুণধর ইউনিয়ন গঠনে অনির্বাণ ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও গণসচেতনতা সমাবেশ অনুষ্ঠিত।