বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

আজ নিয়ে ৯৯ বার পেছাল সাগর-রুনি হত্যার প্রতিবেদন

প্রতিবেদক
tulpar
জুন ২২, ২০২৩ ৯:৫১ পূর্বাহ্ণ

তোলপাড়ডেস্ক..
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আজ নিয়ে ৯৯ বারের মতো পিছিয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় পরবর্তী তারিখ হিসেবে আগামী ৭ আগস্ট ধার্য করেন আদালত।

আলোচিত এই হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অপর আসামিরা হলেন, বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার রাজাবাজারে নিজেদের ভাড়া ফ্ল্যাটে খুন হন সাংবাদিক সাগর সারোয়ার এবং সাংবাদিক মেহেরুন রুনি। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছে র‍্যাব। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংস্থাটি এখনও পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

কিশোরগঞ্জে শিল্প কলায় “তারুণ্যের উৎসবে” বিএনপির শহীদ জিয়াকে নিয়ে গান বন্ধ করে দিলেন কালচারাল অফিসার

রাজনৈতিক সমাবেশ ঘিরে রাজধানী রণক্ষেত্র

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন

মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষে নিহত ৩

এবার স্বামীর ঘরে ফিরলেন অভিনেত্রী সারিকা

কিশোরগঞ্জ জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ’র বিশেষ সভা অনুষ্ঠিত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১২০ জন শনাক্ত

ক্লোজ আপ তারকা সালমার কন্ঠে স্বাধীন বাবুর কথাও সুরে “মনের নাগর”

করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত নিম্নমুখী