মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আরও
  5. ইসলাম
  6. করোনাভাইরাস
  7. খাদ্য
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. সর্বশেষ

আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
tulpar
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৫:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক.
কিশোরগঞ্জে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে এ সেনানিবাস উদ্বোধন করেন তিনি। পরে তিনি সেনানিবাস এলাকায় একটি গাছের চারা রোপন করেন। প্রধানমন্ত্রী সেখানে আয়োজিত মোনাজাতে অংশ নেন।

এর আগে, সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে প্রধানমন্ত্রী মিঠামইনে পৌঁছান।

বিকেলে মিঠামইন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

সমাবেশে যোগদানের আগে তিনি উপজেলার কামালপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জন্মস্থান পরিদর্শন করবেন।

আওয়ামী লীগ নেতারা জানান, শেখ হাসিনার আগমন উপলক্ষে শুধু কিশোরগঞ্জের মিঠামইন নয়, পুরো হাওরাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রধানমন্ত্রীর পোস্টার ও ব্যানার দিয়ে উপজেলার বিভিন্ন সড়কে বর্ণিল তোরণ ও গেট নির্মাণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার মিঠামইন সফর করেন। তখন আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। সুদীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী মিঠামইন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পাতাল রেল’ প্রকল্প উদ্বোধন বৃহস্পতিবার

জায়েদ খানের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিকভাবে

হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

প্রাথমিকে নিয়োগ: দ্বিতীয় ধাপে যেসব জেলা-উপজেলায় পরীক্ষা

করিমগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

এবার নিজ বাড়িতে দুই মন্ত্রীকে খাওয়ালেন ডিআইজি হারুন

কিশোরগঞ্জে টাকার জন্য বাবাকে খুন, গ্রেফতার-৪, পুলিশের প্রেস ব্রিফিং

কিশোরগঞ্জে কৃষককে হত্যার হুমকি দিলো ভূমি কর্মকর্তা

কিশোরগঞ্জে যাচাই বাছাইয়ে ৩টি আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ২ জনের স্থগিত

কিশোরগঞ্জে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জজ্ চুন্নু